ইসলামি সমন্বয় পরিষদের প্রতি জরুরী সভা তলবের আহবান জানিয়েছে তুরস্ক
কোড: 258095 তারিখ: 2011/08/07সূত্র: Abnaprint

আফ্রিকার দূর্ভিক্ষের বিষয়ে পর্যালোচনার উদ্দেশ্যে;
ইসলামি সমন্বয় পরিষদের প্রতি জরুরী সভা তলবের আহবান জানিয়েছে তুরস্ক

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আফ্রিকার বিভিন্ন দেশে বিশেষতঃ সুমালিয়ায় দূর্ভিক্ষ এবং অন্যান্য দেশে এর ছড়িয়ে পড়ার আশংকার বিষয়ে পর্যালোচনার জন্য ইসলামি সমন্নয় পরিষদের প্রতি জরুরী সভা তলবের আহবান জানিয়েছেন। 

 ইসলামি সমন্বয় পরিষদের প্রতি জরুরী সভা তলবের আহবান জানিয়েছে তুরস্ক

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমাদ দাউদ উগলু গতপরশু (৫ই আগস্ট) আনকারায় জুমআর নামাযের পর বক্তৃতাকালে বলেন: আমরা ইসলামি সমন্নয় পরিষদকে জরুরী সভা তলবের প্রতি আহবান জানাচ্ছি। আর এ বিষয়টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয় যে, এ সভা ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে নাকি জেদ্দাতে, বরং গুরুত্বপূর্ণ বিষয়টি হল এ সভা অনুষ্ঠিত হওয়া। কেননা আমরা পবিত্র রমজান মাসে আফ্রিকা মহাদেশে বসবাসরত আমাদের দ্বীনী ভাইদের চাহিদা মেটাতে চাই।

তিনি বলেন: তিনি বলেন: এ সভা আয়োজন সংক্রান্ত আবেদন পত্র ইসলামি সম্মেলন সংস্থার মহাসচিব একমালুদ্দীন এহসান উগলুকে প্রদান করা হয়েছে। এছাড়া চলতি মাসের শেষ নাগাদ ইথোপিয়া ও সুমালিয়া সফরের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

জাতিসংঘের ঘোষণা অনুযায়ী আফ্রিকার বিভিন্ন দেশে ১ কোটি ২০ লাখ লোক খরা ও দূর্ভিক্ষের কারণে মৃত্যুর মুখোমুখি। যাদের মধ্যে ৩৭ লাখ লোক সুমালিয়ার অধিবাসী।

জাতিসংঘের আহবানে গত সপ্তাহে আফ্রিকার দূর্ভিক্ষের উপর পর্যালোচনামূলক এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বড় বড় দেশগুলোর সাথে সঠিকভাবে যোগাযোগ স্থাপন না হওয়ার ফলে এ সভার সময় দুই সপ্তাহ পিছিয়ে দেয়া হয়।  

তখন এ সভার তারিখ পিছিয়ে দেয়া হল, যখন জাতিসংঘ ঘোষণা করেছে যে, ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে এ দূর্ভিক্ষ সমগ্র আফ্রিকাকে গ্রাস করবে।#

 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ