| কোড: 272321 | তারিখ: 2011/10/16 | সূত্র: Abna | print |
হল্যান্ডে একটি গীর্জা মসজিদে রূপান্তরিত হল |
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : যদিও জার্মান সীমান্তবর্তী এ শহরটিতে খ্রিষ্টানদের সংখ্যা অধিক তা সত্ত্বেও ঐ গীর্জা ও এর পাদ্রীর বাড়ী ক্রয়ের জন্য একটি মুসলিম প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করায় এ বিষয়ে প্রয়োজনীয় সংলাপ হয়েছে এবং উক্ত গীর্জাকে একটি মসজিদে রূপান্তরিত করা সম্ভব হয়েছে।
ভ্যান হেত নোরদিন এ সম্পর্কে লিখেছে : নিশ্চিতভাবে বলা যেতে পারে যে এ অঞ্চলের মুসলমানরা মসজিদের অধিকারী হল।
বলাবাহুল্য, ইউরোপের বিভিন্ন অঞ্চল ও শহরে ইসলাম ধর্মের বিস্তার এবং জনগণের চাহিদা পূরণ করতে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া গীর্জাসমূহের বন্ধ হয়ে যাওয়ার বিষয়টিও এক্ষেত্রে কার্যকরী ভূমিকা রেখেছে।
প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে বলা যায় যে, অদূর ভবিষ্যতে ইউরোপে মুসলমানরা সংখ্যা গরিষ্টতা লাভ করবে।#