'লাশের ওপর মার্কিনীদের প্রস্রাবের জের ধরেই ফরাসি সেনাদের ওপর গুলি'
কোড: 292283 তারিখ: 2012/01/23সূত্র: Radio Tehranprint

'লাশের ওপর মার্কিনীদের প্রস্রাবের জের ধরেই ফরাসি সেনাদের ওপর গুলি'

তালেবান যোদ্ধাদের লাশের ওপর মার্কিন সেনাদের প্রস্রাবের ঘটনায় ক্ষুব্ধ হয়ে গত শুক্রবার চার ফরাসি সৈন্যকে হত্যা করেছে এক আফগান সেনা। 

 

রেডিও তেহরানের বরাত দিয়ে আবনার রিপোর্ট : তালেবান যোদ্ধাদের লাশের ওপর মার্কিন সেনাদের প্রস্রাবের ঘটনায় ক্ষুব্ধ হয়ে গত শুক্রবার চার ফরাসি সৈন্যকে হত্যা করেছে এক আফগান সেনা। ফরাসি সেনাদের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ২১ বছর বয়সী আফগান সেনা আব্দুল মানসুর এ কথা বলেছেন। তিনি জানিয়েছেন, সম্প্রতি প্রচারিত মার্কিন সেনাদের ওই জঘন্য কর্মকাণ্ডের ভিডিও দেখে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং শুক্রবার ফরাসি সেনাদের ওপর গুলি চালিয়েছেন। আফগান তথ্য মন্ত্রণালয় এবং দেশটির সেনাসূত্র এ কথা নিশ্চিত করেছে।

শুক্রবারের এ ঘটনায় চার ফরাসি সেনা নিহত ও ১৬ জন আহত হয়েছে। এর মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। হত্যাকাণ্ডের পর ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং আফগানিস্তান থেকে ফরাসি সেনা দ্রুত প্রত্যাহারের হুমকি দিয়েছেন। এ ছাড়া, ঘটনার পরপরই তিনি প্রতিরক্ষামন্ত্রী গেরার্দ লংগেতকে কাবুল পাঠান। ঘটনার পর তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছিলেন, তারাই ওই সেনাকে আফগান সেনাবাহিনীতে রিক্রুট করিয়েছেন।

এদিকে, আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এ ঘটনার জন্য তালেবানদের দায়ী করেননি। এ ছাড়া, আফগান সেনার গুলিতে চার ফরাসি নিহত হওয়ার ঘটনাকে তিনি বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছেন।#

 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ