| কোড: 295340 | তারিখ: 2012/02/07 | সূত্র: Abna | print |
ভারতের ১২তম কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে |
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : নয়া দিল্লীতে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্র, হযরত মুহাম্মাদ (স.) এর পবিত্র জন্মবার্ষকী ও ইসলামি ঐক্যসপ্তাহ শুরুর সমসময়ে এদেশের ১২তম হেফজ ও তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছে। এ প্রতিযোগিতা গতকাল (৬ই ফেব্রুয়ারী) হতে শুরু হয়েছে এবং আগামীকাল (৯ই ফেব্রুয়ারী) সমাপ্ত হবে। প্রতিযোগিতাটি ইরানের সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিযোগিতার এ পর্বে সমগ্র ভারত হতে ১৩৬ ক্বারী ও হাফেজ অংশগ্রহণ করছেন। এদের মধ্যে নয়াদিল্লী, উত্তর প্রদেশ, বিহার, কাশমীর, হারইয়ানা, মহারাষ্ট্র, অন্ধপ্রদেশে, ঝাড়খন্ড, তামিল নাড়ু প্রদেশ হতে ৪৫ জন পরিপূর্ণ কুরআনের হাফেজ এবং ৮১ জন ক্বারী নাম নিবন্ধন করেছেন।
বলাবাহুল্য, প্রতিযোগিতা শেষে সর্বোচ্চ নম্বরের অধিকারী ৬ জন প্রতিযোগীকে পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান করা হবে। এছাড়া উভয় বিভাগের বিজয়ীদেরকে ইসলামি প্রজাতন্ত্র ইরানে আয়োজিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে।#