| কোড: 309299 | তারিখ: 2012/04/17 - 18:28 | সূত্র: ফারস নিউজ | print |
তালেবান জঙ্গীদের কর্তৃক পাকিস্তানের একটি স্কুলে বিস্ফোরণে |
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : মেয়েদের শিক্ষা-প্রশিক্ষণ বিরোধী তালেবান জঙ্গী দলের সাথে সম্পৃক্ত অজ্ঞাত ব্যক্তিরা একটি খেলনা’র ভিতর বিস্ফোরক দ্রব্য রেখে তা স্কুল অভ্যন্তরে বিস্ফোরিত করে।
এ প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান জঙ্গীদের সাথে সম্পৃক্ত অজ্ঞাত ব্যক্তিরা গতকাল একটি খেলনার ভিতর বোমা স্থাপন করে রাখে, অতঃপর রিমোটের মাধ্যমে দূর হতে বোমাটির বিস্ফোরণ ঘটায়, এতে একজন শিক্ষার্থী নিহত এবং অপর ৩ জন আহত হয়েছে।
তালেবানরা ছাত্রীদের শিক্ষা বিরোধী, তারা এ পর্যন্ত খায়বার পাখতুন খাহ প্রদেশের শত শত সরকারী ও বেসরকারী স্কুলে বিস্ফোরণ ঘটিয়েছে।
উল্লেখ্য, তালেবান জঙ্গীরা পূর্বে গোত্র ভিত্তিক এলাকাগুলোতে রাতের আঁধারে ইচ্ছাকৃতভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উপর হামলা চালাতো, কিন্তু তারা বর্তমানে বিভিন্ন শহরে ছাত্র-ছাত্রীদের উপস্থিত থাকাকালীন সময়ে বিস্ফোরণ ঘটাচ্ছে, ফলে স্কুলের ভবন ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি শিক্ষার্থীরাও হতাহত হচ্ছে।#