ফিলিস্তিনী বন্দীদের মুক্তি করা সকল মুসলমানের উপর ওয়াজিব
কোড: 309827 তারিখ: 2012/04/19 - 20:52সূত্র: ফারস নিউজprint

আল-আযহারের গ্রান্ড মুফতি :
ফিলিস্তিনী বন্দীদের মুক্তি করা সকল মুসলমানের উপর ওয়াজিব

সোমালিয়া’র জন্য আমাদের নিকট সন্ধী’র পরিকল্পনা রয়েছে –এ কথা উল্লেখ করে আল-আযহার বিশ্ববিদ্যালয়ের গ্রান্ড মুফতি বলেন : কুদসের প্রতি সমর্থন ব্যক্ত করা এবং ফিলিস্তিনী বন্দীদের মুক্ত করার লক্ষ্যে চেষ্টা চালানো সকল মুসলমানের উপর ওয়াজিব। 

 ফিলিস্তিনী বন্দীদের মুক্তি করা সকল মুসলমানের উপর ওয়াজিব

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আল-আযহার বিশ্ববিদ্যালয়ের গ্রান্ড মুফতি শেইখ আহমাদ তাইয়্যেব’ ফিলিস্তিনের ওয়াকফ বিষয়ক মন্ত্রী’র সাথে সাক্ষাতকালে ফিলিস্তিন, মসজিদুল আকসা ও বাইতুল মোকাদ্দাসে অবস্থিত বিভিন্ন ইসলামী নিদর্শন সম্পর্কে পর্যালোচনা করে ফিলিস্তিনীদের প্রতিরোধের বিষয়ে গুরুত্বারোপ করেন এবং বাইতুল মোকাদ্দাস হতে বিতাড়িত ২০ হাজার মুসলমানদেরকে সহযোগিতা করার বিষয়ে তাগিদ দেন।

তিনি বলেন : জায়নবাদী ইসরাইলদের কর্তৃক মসজিদুল আকসা, ইসলামি নিদর্শনসমূহ, খ্রিষ্টানদের ওপর এবং কুদস শরীফের পবিত্র নিদর্শনসমূহের উপর হামলার মোকাবেলায় এ আকিদা।

আল-আযহারের গ্রান্ড মুফতি কুদস ও বাইতুল মোকাদ্দাসের বন্দীদের মুক্তির লক্ষ্যে চেষ্টা চালানো সকল মুসলমানের উপর ওয়াজিব –এ কথা উল্লেখ করে বলেন : মুসলিম উম্মাহ এমনকি আরব ও খ্রিষ্টানদের মাঝে এটি একটি সদৃঢ় আকিদা।

সোমালিয়ার বিষয়ে আরব ও সমগ্র বিশ্বের নিরবতার সমালোচনা করে বলেন : সোমালিয়ার জনগণ গৃহ যুদ্ধে জর্জরিত, বিশ্ব বিবেকের উচিত চূড়ান্ত কোন পদক্ষেপ গ্রহণ করা।

তিনি বলেন : সোমালিয়া’তে সন্ধি স্থাপনের বিষয়ে আল-আযহারের বিশেষ পরিকল্পনা এখনও রয়েছে। আমরা সোমালিয়ার সকল দলের প্রতি আহবান জানাচ্ছি, যাতে আল-আযহারের আহবানে সাড়া দেয় এবং যথাসময়ে এ পরিকল্পনার বাস্তবায়নে সহযোগিতা করে, যাতে সুমালিয়ার জনগণের ক্ষতির পরিমাণ হ্রাস পায় ও রক্তপাত বন্ধ হয় এবং এতিমদের পূনর্বাসন হয়।#

 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ