| কোড: 309892 | তারিখ: 2012/04/20 - 08:32 | সূত্র: আবনা | print |
জামেয়াতু আলুল বাইত (আ.) আল-আলামিয়াহ’র উদ্যোগে ; শহীদ আব্দুল্লাহ দাহদুহ’র চল্লিশা পালিত |
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : গতরাতে –বৃহস্পতিবার, ১৯শে এপ্রিল- ‘জামেয়াতু আলুল বাইত (আ.) আল-আলামিয়া’র উদ্যোগে ‘হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন শেইখ আব্দুল্লাহ দাহদুহ’র চল্লিশা ইরানের কোম নগরী তার ভক্ত ও স্বজনদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার মহাসচিব ‘হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আখতারী এতে বক্তব্য রাখেন।
‘হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আখতারী’ তার বক্তব্যে মহানবী (স.) হতে বর্ণিত একটি রেওয়ায়েত উল্লেখ করে বলেন : মানুষ যে সকল সৌভাগ্য ও সাফল্যতায় পৌঁছুতে সক্ষম তম্মধ্যে সর্বোচ্চ সাফলতা হচ্ছে শাহাদাত। শাহাদাতের মর্যাদা লাভ করা বৃহৎ এক সম্মান, শহীদ দাহদুহ যে সম্মানে পৌঁছাতে সক্ষম হয়েছে।
তিনি বর্তমান যুগে ইসলামি জাগরণের কথা উল্লেখ করে বলেন : ইসলামি জাগরণ আমাদের যুগে বিশেষ পরিবেশের জন্ম দিয়েছে যা ইতিপূর্বে ছিল না, তম্মধ্যে অন্যতম হচ্ছে বিশ্বের অধিকাংশ লোক জাগ্রত হয়েছে এবং অনেকে যারা ইসলাম ও আহলে বাইত (আ.) এর মাযহাবের নাম শুনেছেন তার এর সম্পর্কে পরিচিতি লাভের চেষ্টা চালাচ্ছেন।
‘হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আখতারী’ শহীদ দাহদুহ সম্পর্কে বলেন : শহীদ দাহদুহ ইসলামি শিক্ষার প্রচারের রাস্তায় শহীদ হয়েছেন। যদি তিনি ইউরোপ ও বেলজিয়ামে ইসলামি শিক্ষা প্রচার না করতেন তবে তার উপর হামলা হত না এবং শত্রুরা তাকে হত্যা করার জন্য কোমর বাঁধতো না।
এ অনুষ্ঠানের শুরুতে জামেয়াতু আলুল বাইত (আ.) আল-আলামিয়া’র প্রধান ‘হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আব্দুল মুহসিন আল-বাখশী’ আরবী ভাষায় সংক্ষিপ্ত এক বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিতদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন : শহীদ দাহদুহ এ প্রতিষ্ঠানের একজন উত্তীর্ণ ছাত্র এবং সত্য পথের রক্ষার্থে জীবন দানকারী এ প্রতিষ্ঠানের উত্তীর্ণ কোন ছাত্রের জন্য এ অনুষ্ঠানের আয়োজন, আমাদের সাধ্য অনুযায়ী করতে পারা অত্যন্ত নগন্য কাজ।
‘অন্তদৃষ্টি’ ছিল শহীদ দাহদুহ’র অন্যতম বৈশিষ্ট্য –এ কথা উল্লেখ করে জামেয়াতু আলুল বাইত আল-আলামিয়ার প্রধান বলেন : অন্তর্দৃষ্টির অধিকারী হওয়া মানুষকে বিশেষ দলের অন্তর্ভুক্ত করে। হয়তবা একজন মানুষের জ্ঞানের অধিকারী হতে পারে কিন্তু সে অন্তর্দৃষ্টির অধিকারী নয়। শুধুমাত্র অল্প সংখ্যক লোক এ উত্তম বৈশিষ্ট্যের অধিকারী হতে সক্ষম এবং শহীদ দাহদুহ তাদেরই একজন।
এ অনুষ্ঠানে শহীদ দাহদুহ’র সহপাঠী ও বন্ধু সাইয়্যেদ জাওয়াদ সিহী শহীদের স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে জামেয়াতু আলুল বাইত (আ.) আল-আলামিয়া’তে অধ্যয়নরত অবস্থায় তোলা শহীদ দাহদুহ’র বেশ কিছু চিত্র প্রদর্শন করা হয়।
বলাবাহুল্য, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন শহীদ দাহদুহ (Al-Dahdoh) গত ১২ মার্চ, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের ইমাম রেজা (আ.) মসজিদে উগ্র ওয়াহাবীদের হামলার ঘটনায় শাহাদাত বরণ করেন। তিনি ইমাম রেজা (আ.) মসজিদের পেশ ইমাম এবং আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার সাধারণ পরিষদের একজন সক্রিয় সদস্য ছিলেন।#