লাহোর ও কোয়েটায় আরো দুই শিয়ার শাহাদাত / করাচী’তে শহীদ অধ্যাপকের জানাযা অনুষ্ঠিত
কোড: 310454 তারিখ: 2012/04/22 - 20:58সূত্র: আবনাprint

লাহোর ও কোয়েটায় আরো দুই শিয়ার শাহাদাত / করাচী’তে শহীদ অধ্যাপকের জানাযা অনুষ্ঠিত

পাকিস্তানে পরিকল্পিতভাবে শিয়া হত্যার ধারাবাহিকতায় এদেশের লাহোর শহরের ‘জাফারী ছাত্র পরিষদে’র প্রাক্তন সভাপতি শহীদ হয়েছেন। 

 লাহোর ও কোয়েটায় আরো দুই শিয়ার শাহাদাত / করাচী’তে শহীদ অধ্যাপকের জানাযা অনুষ্ঠিত

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : গতকাল পাকিস্তানের কোয়েটা ও লাহোর শহরে সন্ত্রাসী হামলায় ৩ জন শিয়া মুসলিম শাহাদাত বরণ করেছেন।

কোয়েটা

গতকাল -২১শে এপ্রিল- পাকিস্তানের সিস্তান ও বালুচিস্তান রাজ্যের কোয়েটা শহরে সকাল ১১টায় সন্ত্রাসীদের হামলায় দুই সহোদর শহীদ হয়েছেন।

‘নোমান আলী’ ও ‘হুসাইন আলী’ নামক এ দুই সহোদর বুরুরী স্ট্রীটে সিপাহে সাহাবা’র স্নিপার রাইফেলধারী সন্ত্রাসী’র হামলার শিকার হয়ে শাহাদাত বরণ করেন।

লাহোর

এদিকে অজ্ঞাত সন্ত্রাসীরা লাহোরের এক শিয়ার উপর হামলা চালিয়ে তাকে হত্যা করেছে।

‘জাফরী ছাত্র পরিষদে’র লাহোরের বিভাগের সাবেক প্রধান জনাব ‘নুসরাত ভুট্টো’ অজ্ঞাত সশস্ত্র সন্ত্রাসীদের ঐ হামলায় শাহাদাত বরণ করেন।

করাচী

গত চারদিন পূর্বে করাচীতে সন্ত্রাসীদের হামলায় নিহত ‘অধ্যা. শহীদ ইমরান যায়দী’র জানাযা হাজার হাজার জনতার উপস্থিতিতে করাচীতে অনুষ্ঠিত হয়েছে।

পাঞ্জাব প্রদেশের মূখ্যমন্ত্রী’র নিকট শিয়াদের আবেদন

‘মাজলিসে ওয়াহদাতে মুসলিমীনে’র পাঞ্জাব প্রদেশের প্রধান ‘হুজ্জাতুল ইসলাম আব্দুল খালেক আসাদী’, ‘নুসরাত ভুট্টো’র হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন : সন্ত্রাসীরা শান্তিপূর্ণ পরিবেশকে বিশৃংখল করতে তুলে ইসলামি মাযহাবসমূহের মাঝে সংঘর্ষ সৃষ্টির অপচেষ্টায়রত। পাকিস্তানের শিয়াদের উপর সন্ত্রাসী হামলা অত্যন্ত ঘৃন্য একটি চ্যালেঞ্জ যা এদেশের শত্রুদের পক্ষ হতে ছুঁড়ে দেওয়া হয়েছে। এ সকল ঘটনার সাথে জড়িতদের অনতিবিলম্বে চিহ্নিত ও গ্রেপ্তারের জন্য আমি মূখ্যমন্ত্রীর নিকট আবেদন জানাচ্ছি।#
 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ