মার্কিন সরকার ১৫০ কোটি মুসলমানের পবিত্র ধর্মগ্রন্থের অবমাননা করছে: আয়াতুল্লাহ খাতামি
কোড: 312989 তারিখ: 2012/05/04 - 18:35সূত্র: রেডিও তেহরানprint

মার্কিন সরকার ১৫০ কোটি মুসলমানের পবিত্র ধর্মগ্রন্থের অবমাননা করছে: আয়াতুল্লাহ খাতামি

একজন মার্কিন পাদ্রি পুনরায় কোরআন অবমাননা করায় এর তীব্র নিন্দা জানিয়েছেন তেহরানের জুমা নামাজের খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি। 

 মার্কিন সরকার ১৫০ কোটি মুসলমানের পবিত্র ধর্মগ্রন্থের অবমাননা করছে: আয়াতুল্লাহ খাতামি

বার্তা সংস্থা আবনার রিপোর্ট : একজন মার্কিন পাদ্রি পুনরায় কোরআন অবমাননা করায় এর তীব্র নিন্দা জানিয়েছেন তেহরানের জুমা নামাজের খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি। তিনি এ ধরণের অবমাননার বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন। মার্কিন পাদ্রির ওই পদক্ষেপ দেশটির "সরকারের অবস্থান নয়" বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় যে বক্তব্য রেখেছে আয়াতুল্লাহ খাতামি তার জবাবে বলেছেন, মার্কিন সরকার যেখানে হলোকাস্ট বা দ্বিতীয় বিশ্বযুদ্ধে কথিত ইহুদি-নিধনের দাবির সমালোচনা বা এর সত্যতার বিষয়ে সন্দেহ করাকেও সহ্য করে না, সেই সরকার কেন বিশ্বের ১৫০ কোটি মুসলমানের পবিত্র ধর্মগ্রন্থের অবমাননা করছে? তিনি এ ব্যাপারে বিশ্বের খ্রিস্টান সমাজের নিরবতারও সমালোচনা করে বলেছেন, তাদেরও উচিত বিশ্ববাসীর কাছে কোরআন অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ তুলে ধরা ।

তেহরানের জুমা নামাজের খতিব মিশরের প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে বলেছেন, মিশরের সভ্য জাতি বিজাতীয়দেরকে তাদের বিপ্লব ছিনতাই করার সুযোগ দেবে না। তিনি এ প্রসঙ্গে আরও বলেছেন, মুবারকের সহযোগীরা মিশরিয় জাতির পছন্দের উপযুক্ত নয়, বরং এ বিপ্লবী জাতি সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদ বিরোধী এবং মিশরিয় জনগণের পক্ষের প্রার্থীকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করবে।

আয়াতুল্লাহ খাতামি বাহরাইনের স্বৈরশাসন বিরোধী গণজাগরণ প্রসঙ্গে বলেন, ইরানি জাতি যেমনিভাবে মজলুম ফিলিস্তিনি জাতিকে সহায়তা করছে, বাহরাইনের মজলুম জাতিকেও একইভাবে সমর্থন করবে। বাহরাইনের স্বৈরশাসকের সমর্থনে এ অঞ্চলের কয়েকটি সরকারের সাম্প্রতিক বৈঠকের কথা তুলে ধরে তিনি বলেছেন, বাহরাইনি জাতি খুব শিগগিরই বিজয়ী হবে এবং সেদিনটি হবে অত্যাচারী শাসকদের জন্য কলঙ্ক ও দূর্দশার দিন। #

(সূত্র : রেডিও তেহরান)

 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ