| কোড: 313043 | তারিখ: 2012/05/04 - 22:39 | সূত্র: ফারস নিউজ | print |
আলে খলিফা’র সৈন্যরা কয়েদীদেরকে বিবস্ত্র করে নির্যাতন করে : বাহরাইনী মানবাধিকার কর্মী |
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : বাহরাইনী আইনজীবি ‘রিম খালাফ’ এদেশের স্বৈরাচারী সরকারের কারাগার কর্তৃপক্ষকে ‘আমাল’ মুভমেন্টের সাথে সম্পৃক্ত কয়েদীদের উপর অমানবিক নির্যাতন ও তাদের সাথে অবমাননাকর আচরণের নিন্দা জানিয়েছেন।
এ মানবাধিকার কর্মী জানিয়েছেন যে, কারাগারে কয়েদীদেরকে বিবস্ত্র করে তাদের উপর বিভিন্নভাবে অমানবিক নির্যাতন চালানো হয়।
বাহরাইনের উত্তর অঞ্চলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জনাব খালাফ বলেন : বাহরাইন সরকারের বিরুদ্ধে অভ্যূত্থানের অভিযোগে গ্রেপ্তারকৃত এ সকল ব্যক্তিদের বিরুদ্ধে জোরপূর্বক দেশে অভ্যূত্থান আনায় সক্রিয় থাকার বিষয়ে কোন প্রমাণই সরকারের নিকট নেই। কিন্তু এ দেশের আদালত তাদের বিরুদ্ধে এ অভিযোগ তুলেছে।
তিনি বলেন : ‘আমাল’ মুভমেন্টের সদস্য ও নেতাদের বিরুদ্ধ আনিত অভিযোগ ভিত্তিহীন।#