শিয়া হওয়ার অপরাধে পেরেক বিদ্ধ করে এক আলেমের উপর নির্মম অত্যাচার
কোড: 313606 তারিখ: 2012/05/08 - 07:31সূত্র: আবনাprint

শিয়া হওয়ার অপরাধে পেরেক বিদ্ধ করে এক আলেমের উপর নির্মম অত্যাচার

মে মাসের ৭ দিন পার হতে না হতেই এ কয়েকদিনে পাকিস্তানের ১০ জন শিয়া নাগরিক শহীদ হয়েছেন এবং ৫ জন শিয়া সন্ত্রাসী হামলা হতে জানে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন সুন্নি আলেমও রয়েছেন। যিনি সুন্নি মাযহাব হতে শিয়া মাযহাবের অনুসারী হয়েছেন, উগ্র ওয়াহাবী’রা তার শরীরের বিভিন্ন অংশে পেরেক ঠুকে তাকে গুরুতর আহত করেছে। 

 শিয়া হওয়ার অপরাধে পেরেক বিদ্ধ করে এক আলেমের উপর নির্মম অত্যাচার

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : নতুন শিয়া হওয়া অপহৃত এক সুন্নি আলেম উগ্র ওয়াহাবীদের নির্মম নির্যাতনের শিকার হয়েছেন, ওয়াহাবী সন্ত্রাসীরা তার শরীরের বিভিন্ন অংশে পেরে ঠুকে তাকে গুরুতর আহত করেছে।

সুন্নি আলেম ‘মাওলানা যুলফিকার’ কয়েক মাস পূর্বে শিয়া মাযহাবের অনুসারী হয়েছেন, তিনি ৮ দিন পূর্বে ‘রাওয়ালপিণ্ডি’ হাইওয়ে হতে অপহৃত হন। গতপরশু রাতে গুরুতর আহত ও অচেতন অবস্থায়  তাকে ‘গাজরানওয়ালা’ অঞ্চলের ‘নাদী পুর’ নদী’র ধার হতে উদ্ধার করা হয়, তার শরীরের সমস্ত স্থানে পেরেক ঠুকে তাকে গুরুতর আহত করা হয়েছে।

ঐ আলেমকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা পর তার জ্ঞান ফিরে আসলে তিনি জানান যে, তাকফিরী ওয়াহাবীরা তাকে অপহরণ করে নিয়ে যায় এবং তারা এক ওয়াহাবি মৌলভি’র নেতৃত্বে তার উপর নির্যাতন চালায়।

নির্যাতনকারী ওয়াহাবী ঐ মৌলুভিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

পারাচেনারে শিয়াদের উপর আবার হামলা ; ৪ জন শিয়া আহত

গতপরশু -৬ই মে- শিয়া অধ্যুষিত পারাচেনার এলাকা হতে পেশোয়ারে যাওয়ার সময় ‘সাদাহ’ অঞ্চলের কাছাকাছি ‘সাখি আহমাদ শাহ’ এলাকায় হামলার শিকার হয়ে ৪ জন শিয়া গুরুতর আহত হন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩ জন নারী ও কয়েকটিও শিশুও এ হামলার শিকার হয়েছেন।

পাকিস্তানের শিয়ারা মনে করেন যে, শিয়া অধ্যুষিত অঞ্চলসমূহের সড়কের নিরাপত্তা প্রদানে এদেশের সরকার ব্যর্থ এবং এ নাগাদ সন্ত্রাসী দলগুলোর তত্পরতা প্রতিরোধ করতে কার্যকরী কোন পদক্ষেপ সরকার গ্রহণ করেনি।

 

কোয়েটায় এক শিয়ার শাহাদাত

গতকাল পাকিস্তানের বালুচিস্তান রাজ্যের কোয়েটা শহরের ‘মাস্তুঙ্গ’ এলাকার ‘সাবী’ সড়কে একটি ওয়ার্কশপে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। হামলায় ওয়ার্কশপের মালিক ‘জনাব মুহাম্মাদ আলী মালেক’ শহীদ হয়েছেন।

বলাবাহুল্য, মে মাসের প্রথম ৭ দিন অতিক্রান্ত হতে না হতেই ইতিমধ্যে এ মাসে ১০ জন পাকিস্তানি শিয়া শহীদ এবং অপর ৫ জন গুরুতর আহত হয়েছে।#
 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ