| কোড: 313608 | তারিখ: 2012/05/08 - 07:59 | সূত্র: আবনা | print |
পাকিস্তানে শিয়া হত্যা অব্যাহত ; এক সামরিক অফিসারের শাহাদাত |
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : গতকাল -৭ই মে, সোমবার- ‘হাঙ্গু’ শহরের অন্তর্ভুক্ত অঞ্চলে সিপাহে সাহাবা সন্ত্রাসীদের হামলায় আহলে বাইত (আ.) এর ১ জন অনুসারী শাহাদাত বরণ করেছেন।
হাবিব আলী’র পুত্র সামরিক বাহিনী’র অফিসার ‘শিরাজ আলী’ ছিলেন ‘বাবর মিলা’ অঞ্চলের অধিবাসী। তিনি ‘মিরুবাক’ অঞ্চলে অবস্থিত ‘বারগাহ-এ-খাজা বাহলুলে’র সম্মুখে সন্ত্রাসী হামলার শিকার হয়ে শহীদ হয়েছেন।
উল্লেখ্য, জনাব শিরাজ আলী’র শাহাদাতের মধ্য দিয়ে চলতি মাসের প্রথম ৭ দিনে পাকিস্তানে ১১ জন শিয়া শাহাদাত বরণ করলেন।#