| কোড: 314266 | তারিখ: 2012/05/10 - 19:36 | সূত্র: আবনা | print |
পাকিস্তানের শিয়া হত্যা অব্যাহত ; করাচীতে সন্ত্রাসী হামলায় ২ শিয়া হতাহত |
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : গত মঙ্গলবার -৮ই মে- পাকিস্তানের করাচী শহরের ‘আওরাঙ্গী’ বিকল্প সিটিতে সিপাহে সাহাবা সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন ‘মীর আহমাদ আলী’র পুত্র ‘মীর্জা সারফরাজ’ (৩৫), এ ঘটনায় তিনি শহীদ হন।
প্রতিবেদনে বলা হয়েছে যে, করাচী’র ‘রাজাভিয়াহ’ ইমামবাড়ীতে ঐ শহীদের জানাযার অনুষ্ঠানে পূনরায় সিপাহে সাহাবা’র সদস্যরা হামলায় চালায়। উক্ত হামলায় ‘হুমায়ুন’ নামক এক শিয়া ব্যক্তি আহত হয়েছেন। আহত হুমায়ুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে জানাযার নামাযে হামলার ঘটনায় পুলিশ স্বভাবতই নিরব দর্শকের ভূমিকা পালন করে আগ্রাসীদেরকে বিপরীতে কোন পদক্ষেপই গ্রহণ করেনি।
এ ঘটনার পর তাকফিরী ওয়াহাবীদের একটি দল করাচীর ‘হাসান কলোনী’ এসে শিয়া বিরোধী বিভিন্ন শ্লোগান দিতে থাকে। এ সময় তারা দেয়ালে ইসলামি প্রজাতন্ত্র ইরান বিরোধী বিভিন্ন শ্লোগন লিখে রেখে যায়।
পাকিস্তান হতে প্রেরিত আবনা প্রতিবেদক আরো জানিয়েছে, গত মঙ্গলবার পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ‘শহীদ সাইয়্যেদ শাহেদ হুসাইন যায়দী’র বাড়ীতে হামলা চালিয়ে কোনরূপ কারণ দর্শাও ছাড়াই শহীদের দুই সহোদরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। গতকাল এ রিপোর্ট লেখা অবধি তাদের বিষয়ে কোন খবর পাওয়া যায়নি।
বলাবাহুল্য, শহীদ সাইয়্যেদ শাহেদ হুসাইন যায়দি ১১ মাস পূর্বে -১৬ই জুন, ২০১১- এদেশের করাচী শহরে সিপাহে সাহাবা সন্ত্রাসীদের হামলায় শহীদ হন।#