কোমে বিদেশী ছাত্রদের উপস্থিতিতে হযরত ফাতেমা(সা. আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ মাহফিল অনুষ্ঠিত
কোড: 314279 তারিখ: 2012/05/10 - 20:39সূত্র: আবনাprint

কোমে বিদেশী ছাত্রদের উপস্থিতিতে হযরত ফাতেমা(সা. আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ মাহফিল অনুষ্ঠিত

মহানবী (স.) এর একমাত্র কন্যা হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামি ইরানের কোম নগরীতে অবস্থিত ইমাম খোমেনী (রহ.) শিক্ষা ও সাংস্কৃতিক কমপ্লেক্সে আজ -১০ই মে, বৃহস্পতিবার- বিশেষ আনন্দ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে বিশিষ্ট মারজায়ে তাক্বলিদ হযরত আয়াতুল্লাহ আল-উজমা সাফী গুলপাইগানী উপস্থিত ছিলেন। 

 কোমে বিদেশী ছাত্রদের উপস্থিতিতে হযরত ফাতেমা(সা. আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ মাহফিল অনুষ্ঠিত

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : হযরত ফাতেমা যাহরা (সা. আ.) ও তাঁর বংশধারায় আগত সন্তান হযরত ইমাম খোমেনী (রহ.) এর জন্মবার্ষিক উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের ধর্মীয় ছাত্ররা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি ইমাম খোমেনী (রহ.) শিক্ষা ও সাংস্কৃতিক কমপ্লেক্সের ‘কুদস’ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের কর্মসূচী শুরু হয়। অতঃপর এ দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় নির্বাচিত প্রবন্ধের সারাংশ পড়ে শোনান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন জনাব ইউসুফ গারাভিয়ান ও কমপ্লেক্সের এক আফগান ছাত্র।

প্রবন্ধ পাঠের পর্বের পর এ দিবস উপলক্ষে বিশেষ কাসিদা পরিবেশন করেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন জনাব মুহাম্মাদী। অতঃপর বিশিষ্ট বক্তা হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ড. রাফিয়ী বক্তব্য রাখেন। তিনি ‘বেলায়েত রক্ষায় হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর ভূমিকা’র উপর আলোকপাত করে বক্তব্য রাখেন।

এরপর অনুষ্ঠানের প্রধান অতিথি শিয়া বিশ্বের বিশিষ্ট মারজা হযরত আয়াতুল্লাহ সাফী গুলপাইগানী বক্তব্য রাখেন।

এ সময় মহানবী (স.) কর্তৃক বর্ণিত হযরত ফাতেমা যাহরা (সা. আ.) সম্পর্কে বিভিন্ন হাদীস উল্লেখ করেন এবং তার বিভিন্ন বৈশিষ্ঠাবলী’র উপর আলোকপাত করে বক্তব্য রাখেন। অতঃপর তিনি উপস্থিত বিদেশী ছাত্রদের উদ্দেশ্যে বিভিন্ন নসীহত করেন।

উল্লেখ্য, অনুষ্ঠান শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী ৫ জনকে প্রতিযোগীকে পুরস্কৃত করা হয় এবং দোয়া পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।#

 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ