| কোড: 314479 | তারিখ: 2012/05/11 - 20:48 | সূত্র: রেডিও তেহরান | print |
ইরান থেকে তেল আমদানির অধিকার কখনোই ত্যাগ করবে না ভারত: জয়পাল রেড্ডি |
বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ভারতের পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস বিষয়কমন্ত্রী এস. জয়পাল রেড্ডি বলেছেন,তার দেশ বিদেশের চাপে কখনই ইরান থেকে তেল আমদানি করার সার্বভৌম অধিকার ত্যাগ করবে না।
তিনি আরো বলেন,ইরান থেকে তেল আমদানির যে কোনো সিদ্ধান্ত নেয়ার বিষয়ে ভারত সরকারের পুরোপুরি স্বাধীনতা রয়েছে। তিনি আরো বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার প্রতি সম্মান দেখিয়েছে ভারত; কিন্তু অন্য কোনো দেশ এককভাবে ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে তা ভারত মানবে না। ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় প্রশ্নের উত্তরে এ সব কথা বলেন এস.জয়পাল রেড্ডি। তিনি আরো জানান, ভারত তার চাহিদা অনুযায়ী ইরান থেকে তেল আমদানি অব্যাহত রাখবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন সম্প্রতি ভারত সফরকালে ইরান থেকে জ্বালানি তেল আমদানি হ্রাস করার জন্য নয়াদিল্লির প্রতি আহবান জানিয়েছিলেন। তার পরই এ বক্তব্য দিলেন এস জয়পাল রেড্ডি।#
(সূত্র : রেডিও তেহরান)