| কোড: 314537 | তারিখ: 2012/05/12 - 09:18 | সূত্র: আবনা | print |
হযরত ফাতেমা (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে মোবারকবাদ |
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : নবীকন্য হযরত ফাতেমা যাহরা (সা. আ.), মহানবী (স.) এর নবুয়্যত প্রাপ্তির ৫ম বছরের ২০শে জমাদিউস সানী পবিত্র মক্কা নগরীতে জন্ম গ্রহণ করেন। যদিও সুন্নি মাযহাবের অনেক আলেমের মতে তিনি নবুয়্যত প্রাপ্তির ৫ বছর পূর্বে জন্মগ্রহণ করেছিলেন।
তাঁর শ্রেষ্ঠত্ব বর্ণনায় বিভিন্ন হাদীস বর্ণিত মহানবী হযরত মুহাম্মাদ (স.) কর্তৃক বর্ণিত হয়েছে, যার মধ্য হতে স্পষ্ট হয় যে, তিনি বিশ্বের নারী জাতির সর্দার, সর্বপ্রথম বেহেশতে প্রবেশকারী হচ্ছেন তিনি এবং বেহেশতের নারীদের সম্রাজ্ঞী ইত্যাদি।
আজকের এ পবিত্র দিনে আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার পক্ষ হতে সকল মুসলমান ও আহলে বাইত (আ.) এর অনুসারীদের প্রতি রইল আন্তরিক মোবারকবাদ।
মহান আল্লাহ আমাদের সকলকে আল্লাহর নবী (স.) ও তাঁর উত্তরসূরী ইমামগণ (আ.) এবং এ মহীয়সী’র প্রদর্শিত পথে চলার তওফিক দান করুন।#