| কোড: 314702 | তারিখ: 2012/05/12 - 18:28 | সূত্র: ইরনা | print |
দক্ষিন-পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকী’র অনুষ্ঠান |
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে বিশেষ আনন্দ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠান আজ (১২ই মে, শনিবার) কুয়ালালামপুরে বসবাসরত ইরানিদের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে যে, মালয়েশিয়ার বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তাদের স্ত্রীদেরকে এ অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে, আমন্ত্রিত অতিথীদের মধ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন রাজ্জাকের স্ত্রী অন্যতম।
মালয়েশিয়ার শিয়ারা অন্যান্য বছরের ন্যায় সিদ্দিকায়ে কুবরা (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে কুয়ালালামপুর শহরে অবস্থিত ‘আল-রেজা (আ.)’ হাওযা ইলমিয়াতে বিশেষ মাহফিলের আয়োজন করেছে।
এদিকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্র ফিলিপিনের দক্ষিন অঞ্চলের ‘মিন্ডানাও’ বিশ্ববিদ্যালয় ও নারী বিষয়ক এক পরিষদের সহযোগিতায় এ পবিত্র দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচী হাতে নিয়েছে।
এ অনুষ্ঠান আজ শনিবার ‘মিন্ডানাও’ বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ‘ল কলেজ’-এ ‘ধর্মীয় জাগরণে নারীর ভূমিকা’ শীর্ষক শিরোনামে অনুষ্ঠিত হবে।
মিন্ডানাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যা. আইডা সানী, ফিলিপিনের নারী বিষয়ক ঐ পরিষদের সভাপতি জনাবা আলওয়ানটু, স্বশাসিত অঞ্চলের সাবেক শিক্ষামন্ত্রী অধ্যা. সালী পাদা তামানোসহ এদেশের বেশ কয়েকজন চিন্তাবিদ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।
থাইল্যান্ডে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ হতে এ পবিত্র দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে, যা স্থানীয় ও এদেশে বসবাসরত ইরানি মুসলমানদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। থাইল্যান্ডে ধর্মপ্রাণ জনগণও এ দিবস উপলক্ষে এদেশের রাজধানী ব্যাংককসহ এদেশের বিভিন্ন অঞ্চলে আনন্দ মাহফিলের আয়োজন করেছে।
ইন্দোনেশিয়ায় অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান মুহাম্মাদ আলী রাব্বানী ঘোষণা করেছেন যে, হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আয়োজিত বিশেষ অনুষ্ঠান ইতিমধ্যে সূচনা হয়েছে। এ দিবস উপলক্ষে আগামী দিনগুলোতে ‘আলুল বাইত (আ.)’ ইমামবাড়ী ও জাকার্তার আল-মুন্তাযার ইনস্টিটিউটে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এছাড়া ইন্দোনেশিয়ার নবুয়্যতের বংশধারার ইন্দোনেশিয়ান ভক্তরা এ দিবস উপলক্ষে বিভিন্ন অঞ্চলে বিশেষ কর্মসূচী হাতে নিয়েছে।#