বেলগ্রেড-এ হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকী পালিত
কোড: 314705 তারিখ: 2012/05/12 - 22:32সূত্র: ইরনাprint

বেলগ্রেড-এ হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকী পালিত

হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকী এবং বিশ্ব নারী ও মা দিবস উপলক্ষে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাসের ইমামবাড়ীতে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। 

 বেলগ্রেড-এ হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকী পালিত

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : মহানবী হযরত মুহাম্মাদ মুস্তাফা (স.) এর প্রাণপ্রিয় কন্যার পবিত্র জন্মবার্ষিকী এবং বিশ্ব নারী দিবস উপলক্ষে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে বিশেষ আনন্দ মাহফিলের আয়োজিত হয়েছে। মাহফিলটি বেলগ্রেডে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাসের নিজস্ব ইমামবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। এতে উল্লেখযোগ্য সংখ্যক আহলে বাইত (আ.) এর ভক্ত অংশগ্রহণ করেন।

জামাতের সাথে নামায আদায় এবং পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠানের সূচনা হয়। বক্তাগণ এ দিবস উপলক্ষে মোবারকবাদ জানানোর পর হযরত ফাতেমা যাহরা (সা. আ) এর ব্যক্তিত্বের উপর চিন্তা করার প্রতি গুরুত্বারোপ করেন, এছাড়া বক্তাগণ নবীকন্যার বিশেষ বৈশিষ্ট্যের উপর আলোকপাত করে ইসলাম ধর্মের নারীর স্থানের উপর আলোচনা করেন।

‘পরিবার ও সমাজে নারীর স্থান’ শীর্ষক বিষয়টি ছিল বক্তাদের বক্তৃতার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া হযরত ফাতেমা (সা. আ.) এর শানে কবিতা ও কাসিদা পাঠ ছিল এ অনুষ্ঠানের অন্যতম কর্মসূচী।

এ অনুষ্ঠানে ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাস ও অন্যান্য কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরাসহ তাদের পরিবার, ইরানি ছাত্র, ব্যবসায়ী ও বেলগ্রেডে অবস্থানরত ইরানিরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছাত্রদের মধ্য হতে কয়েকজন হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর শানে কবিতা ও কাসিদা পরিবেশন করেন।#
 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ