| কোড: 315931 | তারিখ: 2012/05/17 - 23:12 | সূত্র: ফারস | print |
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ গতকাল মঙ্গলবার -১৬ই মে-, ‘রাসিয়া-২৪’ টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাতকারে ঘোষণা করেছেন যে, এ দেশে বিদেশী ভাড়াটেরা যুদ্ধ করছে এ বিষয়টি বিশ্বের সামনে প্রমাণ করতে সিরিয়া প্রস্তুত রয়েছে। সিরিয়া এমন ভাড়াটে বিদেশীরা রয়েছে, যাদের অনেকে বিভিন্ন আরব দেশের নাগরিক। তারা অন্যান্য দেশ হতে অস্ত্র ও টাকা পায়। তাদেরকে অনেকে এখনো জীবিত রয়েছে। আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি এবং বিশ্ববাসীর সম্মুখে তাদেরকে দেখানোর সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। তাদের অনেকে নিহত হয়েছে। আমরা ইতিপূর্বে তাদের বিষয়ে কোন তথ্য প্রকাশ করিনি, কারণ তাদের বিরুদ্ধে কোন প্রমাণ আমাদের হাতে ছিল না যে, তারা বিদেশী। কেননা তাদের নিকট কোন পরিচয় পত্রই পাওয়া যায়নি।
সিরিয়ার প্রেসিডেন্ট বলেন : বিভিন্ন আরব দেশের এ সকল ভাড়াটে সন্ত্রাসীরা সিরিয়ার সরকার বিরোধীদের পাশে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে, যাদের মধ্যে ‘ফ্রিডম আর্মি’ অন্যতম, যাদের না ফ্রিডম আছে, আর না তারা আর্মি; বরং এরা হচ্ছে একদল অপরাধী, যাদেরকে বেশ কয়েক বছর যাবত বিভিন্ন অপরাধকর্মের সাথে জড়িত থাকার কারণে শাস্তি প্রদান করা হয়েছিল।
তিনি বলেন : সিরিয়ায় সাম্প্রতিক সংসদ নির্বাচন হতে স্পষ্ট হয় যে, সিরিয়ার সরকারের প্রতি এদেশের জনগণের সমর্থন রয়েছে।
তিনি বলেন : নির্বাচন প্রদানের বিষয়টি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ, আর এটা হচ্ছে দেশে সংশোধনের অন্যতম অংশ যা আমরা প্রায় এক বছর পূর্ব হতে শুরু করেছি। আর এ পদক্ষেপ অভ্যন্তর ও বহির্বিশ্বের জন্য একটি বার্তা স্বরূপ যে, সিরিয়ার জনগণ সন্ত্রাসবাদের (যারা নির্বাচন পণ্ড করার লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা চালিয়েছে) হুমকি হতে ভয় পায় না।
জনাব আসাদ সৌদি আরবের বিষয়ে বলেন : আমরা কোন বিষয়ে কখনই তাদের (সৌদ পরিবারে’র) সাথে আলোচনা করবো না। তারা শুধুমাত্র সিরিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠার পদ্ধতি এবং এ বিষয়ে আমাদের কাজের ক্ষেত্রে আমাদেরকে পরামর্শ দান করে। কিন্তু এটা সত্যিই হাস্যকর।
সিরিয়ার প্রেসিডেন্ট এক পর্যায়ে এদেশে যুদ্ধ সৃষ্টির কারণ উল্লেখ করতে গিয়ে বলেন : যখন আপনার দেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থানে অবস্থিত ও ভূ-মধ্যসাগরের উপর নিয়ন্ত্রন রাখে এবং দক্ষিন হতে উত্তর ও পশ্চিম হতে পূর্বের সকল পথ আপনার দেশের উপর দিয়ে অতিক্রম করে, তখন এ ধরনের যুদ্ধ থাকাটাই স্বাভাবিক।
তিনি বলেন : তেল ও গ্যাসের জন্য যুদ্ধ এমন একটি বাস্তবতা যা বর্তমানে চলছে। বর্তমানে এ যুদ্ধ মধ্য এশিয়ায়, যেমন : রাশিয়ার দক্ষিন অঞ্চলের সীমান্তবর্তী এলাকাসহ অন্যান্য এলাকায় চলছে।
সিরিয়ায় অবৈধভাবে অস্ত্র পাচারের বিষয়ে ইঙ্গিত করে তিনি বলেন : সিরিয়া পাচার হয়ে আসা অধিকাংশ অস্ত্র লেবানন ও তুরস্ক হতে এদেশে প্রবেশ করছে। কিন্তু এ অস্ত্র পাচারের কাজে এ দুই দেশের সম্পৃক্ত থাকার বিষয়ে দামেস্কের নিকট কোন তথ্য মজুত নেই।
তিনি আরো বলেন : আমি বলবো না যে, সিরিয়া ও লেবাননে সাম্প্রতিক ঘটনার কারণে প্রতিবেশী দেশসমূহের অবস্থানের পরিবর্তন হয়েছে। বরং এ সকল দেশের কর্মকর্তাদের জন্য স্পষ্ট হয়েছে যে, [সিরিয়ার ঘটনা] আরবদের জন্য বসন্ত নয় বরং এটা হচ্ছে গোলোযোগ ও বিশৃংখলা।
জনাব আসাদ আরো বলেন : যদি তোমরা সিরিয়ায় বিশৃংখলার বীঁজ বপন করো তবে তা তোমাদেরকেও গ্রাস করবে।#