| কোড: 316248 | তারিখ: 2012/05/19 - 17:52 | সূত্র: আবনা | print |
সিরিয়ার ডাইর আল-যাওর অঞ্চলে ভয়াবহ বিস্ফোরণ ; ৯ জনের শাহাদাত, আহত ১০০ |
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আজ শনিবার (১৯শে মে) সিরিয়ার ডাইর আল-যাওর শহরের ‘গাজী আইশ’ আবাসিক এলাকায় এ ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে। বোমা পেতে রাখা একটি গাড়ীতে প্রায় এক টন বিস্ফোরক দ্রব্য রেখে তা বিস্ফোরিত করা হয়।
প্রাথমিক রিপোর্টে জানা গেছে যে, এ বিস্ফোরণে কমপক্ষে ৯ ব্যক্তি শহীদ এবং ১০০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ বছরের একটি শিশুও রয়েছে। ডাইর আল-যাওর শহরের গোয়েন্দা বিভাগের কার্যালয়ের একটি ভবনের পাশে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে যে, উক্ত বিস্ফোরণের পর গোলাগুলির শব্দও শোনা গেছে। তবে এখনও পর্যন্ত কোন ব্যক্তি বা দল এ ঘটনার দায়িত্ব স্বীকার করেনি।
উল্লেখ্য, আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক হওয়ায় নিহতদের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।#