সৌদি আরবের সাথে বাহরাইনের একীভূত হওয়ার নিন্দায় মাজমা’র রুশ সদস্য
কোড: 316461 তারিখ: 2012/05/20 - 18:46সূত্র: আবনাprint

বাহরাইনের সৌদি আরবের সাথে একীভূত হওয়ার বিষয়ে মাজমা’র অবস্থান ;
সৌদি আরবের সাথে বাহরাইনের একীভূত হওয়ার নিন্দায় মাজমা’র রুশ সদস্য

আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার (মাজমা) সাধারণ পরিষদের রুশ সদস্য বলেছেন : আন্তর্জাতিক আইনের ভিত্তিতে শুধুমাত্র বাহরাইনের জনগনের এ অধিকার রয়েছে গণভোটের মাধ্যমে নিজেদের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার। 

 সৌদি আরবের সাথে বাহরাইনের একীভূত হওয়ার নিন্দায় মাজমা’র রুশ সদস্য

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার সাধারণ পরিষদের রুশ সদস্য ‘ফামিল জাফারোভ’ এক বিবৃতি প্রদান পূর্বক সৌদি আরব ও বাহরাইনের একীভূত হওয়ার নিন্দা জানিয়েছেন।

উক্ত বিবৃতি নিম্নরূপ :

বিসমিল্লাহির রাহমানির রাহিম

বাহরাইনের সম্মানিত মুসলমানদের উপর সালাম হোক!

আমরা বৃহ রাশিয়ার শিয়ারা বাহরাইনের নিরীহ জনগণের উপর সৌদি আরবের আগ্রাসনের বিষয়টি সম্পর্কে খোঁজ-খবর রাখছি এবং তাদের কর্তৃক বাস্তবায়িত ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কর্মসূচী সম্পর্কেও ওয়াকিবহাল। মস্কোর শিয়াদের ধর্মীয় সংস্থা তাদের নৃশংস পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে স্বৈরাচারী আলে সৌদের প্রতি হুশিয়ারী উচ্চারণ করছে যেন তারা বাহরাইনের স্বাধীন দেশ ও এদেশের মুসলমানদের উপর হতে হাত তুলে নেয় এবং মুসলমানদের অধিকার আদায়ের দাবীতে অনুষ্ঠিত শান্তিপূর্ণ মিছিলে দমনমূলক আচরণ বন্ধ করে। আন্তর্জাতিক আইনের ভিত্তিতে শুধুমাত্র বাহরাইনের জনগণের এ অধিকার রয়েছে যে, গণভোটের মাধ্যমে তারা নিজেদের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।

আর যে সকল রক্ত স্বৈরাচারী আলে সৌদ ও বাহরাইন সরকার কর্তৃক অন্যায় ভাবে ঝরেছে তা কিয়ামতের দিন এ জাতির সত্যতার পক্ষে দলীল স্বরূপ হবে।

ফামিল জাফারোভ,

(আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার সাধারণ পরিষদের সদস্য ও মস্কোর শিয়াদের ধর্মীয় সংস্থার প্রধান)

 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ