| কোড: 316511 | তারিখ: 2012/05/20 - 21:22 | সূত্র: ফারস | print |
বেথেলহামে জায়নবাদী সৈন্যদের হাতে ফিলিস্তিনী যুবকের শাহাদাত |
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সালাহুল যাগীর (১৮), বেথেলহামের দক্ষিনে অবস্থিত ইহুদিদের বিকল্প সিটি ‘আতছিয়ুনে’র নিকটে ইসরাইলি সৈন্যের গুলিতে প্রাণ হারিয়েছে।
ফিলিস্তিনী এ যুবকের শাহাদাতের ঘটনায় ইহুদিবাদী ইসরাইল দাবী করেছে যে, নিহত ঐ যুবক ইসরাইলি এক সৈন্যের উপর হামলা চালানোর চেষ্টা করে, অতঃপর পলায়নের সময় হোঁচট খেয়ে পড়ে যায় এবং তার হাতে থাকা ছুরি তার শরীরে বিদ্ধ হলে সে নিহত হয়।
জায়নবাদী প্রচারমাধ্যমসমূহ দাবী করেছে যে, ফিলিস্তিনী এ যুবক ইসরাইলি সৈন্যদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং সে ঐ সৈন্যকে আঘাত করার চেষ্টা চালায়।
জায়নবাদী দৈনিক ইয়াদিউট আহারুনেট নিজস্ব ওয়েব সাইটে লিখেছে যে, এখনো স্পষ্ট নয় যে, ঐ যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে নাকি ইসরাইলি সৈন্যের সাথে সংঘর্ষের নিহত হয়েছে।#