| কোড: 316536 | তারিখ: 2012/05/20 - 22:27 | সূত্র: আবনা | print |
ফিনল্যান্ডের শিয়াদের প্রথম মসজিদের উদ্বোধন |
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ফাতেমাতুয যাহরা (সা. আ.) মসজিদটি আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার সহযোগিতায় ফিনল্যান্ডের হেলসিঙ্কি শহরে উদ্বোধন করা হয়েছে।
গত ১২মে ২০১২ ফিনল্যান্ডের সাংস্কৃতিক ব্যক্তিত্বদের ও শিয়াদের উপস্থিতিতে অনুষ্ঠিত হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হযরত ফাতেমাতুয যাহরা (সা. আ.) মসজিদের উদ্বোধন করা হয়।
ফিনল্যান্ডের শিয়াদের প্রথম এ মসজিদটি আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার সহযোগিতায় চালু করা হয়েছে।
ইতিপূর্বে ফিনল্যান্ডে শুধুমাত্র একটি মসজিদ ছিল এবং এদেশের মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নামায আদায়ের ক্ষেত্রে মুসলমানদের নামাযের স্থানের সংকীর্ণতার বিষয়ে ফিনল্যান্ডের পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। শিয়াদের একটি দল একটি গীর্জা ক্রয় করে তাতে ইসলামি কেন্দ্র প্রতিষ্ঠা করেন। সেখানে বৃহস্পতিবার রাতে দোয়ায়ে কুমাইল এবং রমজান মাসে তাফসীরে কুরআনের সভা, আকিদাগত ও নৈতিকতা বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়।#