তেহরানে আমানো-আব্বাসি বৈঠক : দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ
কোড: 316787 তারিখ: 2012/05/22 - 06:54সূত্র: রেডিও তেহরানprint

তেহরানে আমানো-আব্বাসি বৈঠক : দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র সঙ্গে আরো কার্যকর সহযোগিতা কামনা করেছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান ফেরেইদুন আব্বাসি। 

 তেহরানে আমানো-আব্বাসি বৈঠক : দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ

বার্তা সংস্থা আবনা : আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র সঙ্গে আরো কার্যকর সহযোগিতা কামনা করেছেন ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান ফেরেইদুন আব্বাসি। তিনি আজ (সোমবার) তেহরান সফররত আইএইএ'র মহাপরিচালক ইউকিয়া আমানোর সঙ্গে সাক্ষাতে এ আগ্রহ প্রকাশ করেন। তিনি কৃষি, চিকিসা এবং শিল্পখাতসহ বিভিন্ন বেসামরিক কাজে পরমাণু শক্তি ব্যবহারের কথা উল্লেখ করে বলেন, শান্তিপূর্ণ কাজে পরমাণু প্রযুক্তি ব্যবহার ইরানের ন্যায়সঙ্গত অধিকার।

সাক্ষাতে আইএইএ'র মহাপরিচালক ইউকিয়া আমানো বলেন, তার সংস্থা বিভিন্ন ক্ষেত্রে ইরানের সঙ্গে সহযোগিতা জোরদার করবে। তিনি ফেরেইদুন আব্বাসির বক্তব্য সমর্থন করে বলেন, ক্যান্সার চিকিসা, খাদ্য নিরাপত্তা এবং পানি সরবরাহ ব্যবস্থাসহ নানা ক্ষেত্রে আইএইএ পরমাণু শক্তি ব্যবহার করছে। সাক্ষাতে উভয়পক্ষ আরো নানা বিষয়ে আলোচনার পাশাপাশি সব বিতর্কের অবসান ঘটিয়ে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে সম্মত হন।

এর আগে আজ সকালে মিস্টার আমানো ইরানি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে তেহরান পৌঁছেন। তার সফরসঙ্গী হিসেবে তেহরান এসেছেন আইএইএ'র প্রধান পরিদর্শক ও উপ মহাপরিচালক হারম্যান ন্যাকায়ের্টস এবং সহকারী মহাপরিচালক ম্যারিয়ানো গ্রোসি। তেহরানের উদ্দেশ্যে ভিয়েনা ত্যাগের প্রাক্কালে গতকাল ইউকিয়া আমানো বলেছিলেন, তিনি ইতিবাচক মনোভাব নিয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।#

(সূত্র : রেডিও তেহরান)

 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ