বাগদাদ বৈঠকে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা করতে হবে : রাশিয়া
কোড: 316788 তারিখ: 2012/05/22 - 06:57সূত্র: রেডিও তেহরানprint

বাগদাদ বৈঠকে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা করতে হবে : রাশিয়া

রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, ছয় জাতিগোষ্ঠী ও ইরানের মধ্যকার আসন্ন বাগদাদ বৈঠকেই তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করা উচিত। 

 বাগদাদ বৈঠকে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা করতে হবে : রাশিয়া

বার্তা সংস্থা আবনা : রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, ছয় জাতিগোষ্ঠী ও ইরানের মধ্যকার আসন্ন বাগদাদ বৈঠকেই তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করা উচিত।

তিনি বলেন,ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা সংকট নিরসনের ক্ষেত্রে কোনো ফল বয়ে আনেনি বলে রাশিয়া মনে করছে। মস্কো আরো মনে করে- এ ধরনের নিষেধাজ্ঞা দিয়ে চলমান সংকটকে একটি অচলাবস্থার দিকে ঠেলে দেয়া হয়েছে। এরপরও পশ্চিমারা নিষেধাজ্ঞাকে বহাল রাখতে চাইছে। কিন্তু, এখন তাদের নিষেধাজ্ঞা স্থগিত এবং তা প্রত্যাহারের বিষয়ে চিন্তা-ভাবনা করা উচিত।

আগামী বুধবার ইরাকের রাজধানী বাগদাদে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের বৈঠকের কথা রয়েছে এবং ওই বৈঠকের আগে রাশিয়া এ মন্তব্য করল।

ছয় জাতিগোষ্ঠীর সদস্য হচ্ছে- ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং জার্মানি। গত ১৪ এপ্রিল তুরস্কের ইস্তাম্বুল শহরে এ গোষ্ঠীর সঙ্গে ইরানের শেষ বৈঠক হয়েছে। ওই বৈঠককে দু'পক্ষই সফল বলে উল্লেখ করেছিল।#

(সূত্র : রেডিও তেহরান)
 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ