পার্লামেন্ট থেকে কুয়েতের মন্ত্রিসভার ওয়াক আউট
কোড: 317006 তারিখ: 2012/05/23 - 09:03সূত্র: রেডিও তেহরানprint

পার্লামেন্ট থেকে কুয়েতের মন্ত্রিসভার ওয়াক আউট

কুয়েতের মন্ত্রিসভার সদস্যরা অর্থমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের পরিকল্পনার প্রতিবাদে পার্লামেন্ট অধিবেশন থেকে ওয়াক আউট করেছেন। 

 পার্লামেন্ট থেকে কুয়েতের মন্ত্রিসভার ওয়াক আউট

বার্তা সংস্থা আবনা : কুয়েতের মন্ত্রিসভার সদস্যরা অর্থমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের পরিকল্পনার প্রতিবাদে পার্লামেন্ট অধিবেশন থেকে ওয়াক আউট করেছেন। বিরোধীদল অধ্যুষিত পার্লামেন্ট আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে অর্থমন্ত্রী মুস্তফা আশ-শামালিকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল।

প্রধানমন্ত্রী শেখ জাবের মুবারক আস-সাবাহর নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যরা আজ (মঙ্গলবার) ওয়াক আউট করেন। আস-সাবাহ অর্থমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের পরিকল্পনাকে 'অসাংবিধানিক' বলে প্রত্যাখ্যান করেছেন।

চলতি মে মাসের গোড়ার দিকে কুয়েতের বিরোধীদলীয় চার সাংসদ অর্থমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা পার্লামেন্টে পেশ করেছিলেন।

কয়েকজন সরকারপন্থী সংসদ সদস্য পার্লামেন্ট থেকে সরকারের ওয়াক আউটের প্রতি সমর্থন জানিয়ে পার্লামেন্ট ভেঙে দেয়ার আহবান জানিয়েছেন। তারা মধ্যবর্তী নির্বাচন দেয়ারও আহবান জানিয়েছেন। গত ফেব্রুয়ারিতে কুয়েতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে তথ্যমন্ত্রী পার্লামেন্ট ভেঙে দেয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। ২০০৬ সাল থেকে এ পর্যন্ত কুয়েতের মন্ত্রিসভা আটবার এবং পার্লামেন্ট চারবার ভেঙে দেয়া হয়েছে।#

(সূত্র : রেডিও তেহরান)

 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ