তিউনিশিয়ায় নিরাপত্তা বাহিনী ও সালাফীদের মধ্যে সংঘর্ষ
কোড: 317871 তারিখ: 2012/05/26 - 22:19সূত্র: আবনাprint

তিউনিশিয়ায় নিরাপত্তা বাহিনী ও সালাফীদের মধ্যে সংঘর্ষ

সংবাদ সূত্রসমূহের বরাত দিয়ে জানা গেছে যে, তিউনিশিয়ার ‘জান্দুবা’ শহরে এদেশের নিরাপত্তা বাহিনী ও সালাফীদের মাঝে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

 তিউনিশিয়ায় নিরাপত্তা বাহিনী ও সালাফীদের মধ্যে সংঘর্ষ

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : তিউনিশিয়ার রাজধানীর উত্তর অঞ্চলীয় শহর ‘জান্দুবা’ শহরে এদেশের নিরাপত্তা বাহিনী ও শত শত সালাফীদের মাঝে এ সহিংস সংঘর্ষের ঘটনা ঘটে। সালাফীরা একটি পুলিশ স্টেশনে ও জান্দুবা শহরের কয়েকটি দোকানে পেট্রোল বোমা নিক্ষেপ করে হামলা চালায়।

তিউনিশিয়ার অফিশিয়াল বার্তা সংস্থা ঘোষণা করেছে যে, সালাফীদের সাথে সম্পৃক্ত একটি দল আজ (শনিবার ২৬শে মে) সকালে নিরাপত্তা বাহিনী’র একটি স্থাপনায় পেট্রোল বোমা ও পাথর নিক্ষেপ করে হামলা চালায়, এ হামলায় ঐ পুলিশ স্টেশনের একটি ভবনের কিছু অংশে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয় এবং এর ভেতরে থাকা আসবাব পত্র পুড়ে যায়।

এ প্রতিবেদনে বলা হয়েছে যে, নিরাপত্তা বাহিনী’র সদস্যরা উক্ত পুলিশ স্টেশনের নিরাপত্তা জোরদার করতে সালাফিদের উপর টিয়ার শেল নিক্ষেপ করে।

সকালে ২০০ জন সালাফী শহরের সড়কে প্রবেশ করে এবং কয়েকটি দোকানে হামলা চালিয়ে দোকানের কাঁচ ভেঙ্গে দেয়।

হামলার সময় তাদের হাতে লাঠি ও তলোয়ার ছিল এ সময় তারা বিভিন্ন শ্লোগান প্রদান পূর্বক সকলকে জিহাদের প্রতি আহবান জানায় এবং সর্বশেষে এ শহরের মসজিদে আশ্রয় গ্রহণ করে।

বলা হচ্ছে যে, গতরাতে সহিংসতাপূর্ণ আচরণের দায়ে একজন সালাফীকে গ্রেপ্তারের প্রতিবাদে এ সালাফীরা এ হামলা চালিয়েছে।#

 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ