| কোড: 317890 | তারিখ: 2012/05/27 - 05:00 | সূত্র: রেডিও তেহরান | print |
মধ্যপ্রাচ্যের সব সামরিক ঘাঁটি ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় : বিপ্লবী গার্ড বাহিনী |
বার্তা সংস্থা আবনা : ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, মধ্যপ্রাচ্যের সব সামরিক ঘাঁটি ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। তিনি গতকাল (শুক্রবার) এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
জেনারেল সালামি বলেছেন, ইরানের ভূমি থেকে ভূমিতে ও ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এবং দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো এ অঞ্চলের যেকোনো সামরিক ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। এক্ষেত্রে লক্ষ্যবস্তুগুলোর ওপর ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত হবে খুবই নিখুঁত বলে মন্তব্য করেন তিনি।
মার্কিন সরকার ও ইহুদিবাদী ইসরাইল প্রায়ই ইরানের ওপর হামলা চালানোর হুমকি দিয়ে আসছে। শত্রুদের এসব হুমকির মুখে ইরানি কর্মকর্তারা বলে আসছেন, সম্ভাব্য যেকোনো আগ্রাসনের তাতক্ষণিক ও কঠোর জবাব দেয়া হবে। ইরানের প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদও বলেছেন, ইরানের পাল্টা হামলায় শত্রুরা অনুশোচনা করতে বাধ্য হবে।#
(সূত্র : রেডিও তেহরান)