| কোড: 317892 | তারিখ: 2012/05/27 - 05:15 | সূত্র: রেডিও তেহরান | print |
ইরান অত্যাধুনিক ডেস্ট্রয়ার তৈরি করছে: নৌবাহিনী প্রধান |
বার্তা সংস্থা আবনা : ইরান অত্যাধুনিক ডেস্ট্রয়ার তৈরি করছে বলে দেশটির নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি ঘোষণা করেছেন।
তিনি আজ (শনিবার) বলেছেন, জাতীয় প্রতিরক্ষা শক্তি বাড়ানোর অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি আরো বলেছেন, ইরান এর আগে জামারান নামের যে ডেস্ট্রয়ার তৈরি করেছে, নির্মাণাধীন ডেস্ট্রয়ার হবে তার চেয়েও অনেক উন্নতমানের।
ইরানের নৌবাহিনী বর্তমানে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ বলে তিনি জানান। তিনি আরো বলেছেন, ১৯৭৯ সালে বিপ্লব বিজয়ের পর থেকেই ইরান সামরিক ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের পরিকল্পনা গ্রহণ করেছে এবং তার ভিত্তিতেই কাজ চলছে।
২০১০ সালের ফেব্রুয়ারিতে সর্বপ্রথম ইরানের তৈরি জামারান ডেস্ট্রয়ার পারস্য উপসাগরে তৎপরতা শুরু করে। গত ১৮ অক্টোবর ওই যুদ্ধ জাহাজ তার প্রথম আন্তর্জাতিক মিশন সম্পন্ন করেছে। ইরানের তৈরি ওই ডেস্ট্রয়ারে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, কামান ও টর্পেডোসহ অত্যাধুনিক রাডার ব্যবস্থা এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম রয়েছে।#
(সূত্র : রেডিও তেহরান)
- i hope iran will be success