ইরানের নবম সংসদের উদ্বোধনী অধিবেশন বিশ্বের জন্য শক্তিশালী বার্তা : সর্বোচ্চ নেতা
কোড: 318160 তারিখ: 2012/05/28 - 10:04সূত্র: রেডিও তেহরানprint

ইরানের নবম সংসদের উদ্বোধনী অধিবেশন বিশ্বের জন্য শক্তিশালী বার্তা : সর্বোচ্চ নেতা

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইরানের নবম সংসদের উদ্বোধনী অধিবেশন তেহরানের পক্ষ থেকে বিশ্বের জন্য শক্তিশালী বার্তা। তিনি বলেন, গত সংসদ নির্বাচনের মাধ্যমে ইরানের জনগণ সমসাময়িক বিশ্বকে এ বার্তা দিয়েছে। 

 ইরানের নবম সংসদের উদ্বোধনী অধিবেশন বিশ্বের জন্য শক্তিশালী বার্তা : সর্বোচ্চ নেতা

বার্তা সংস্থা আবনা : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইরানের নবম সংসদের উদ্বোধনী অধিবেশন তেহরানের পক্ষ থেকে বিশ্বের জন্য শক্তিশালী বার্তা। তিনি বলেন, গত সংসদ নির্বাচনের মাধ্যমে ইরানের জনগণ সমসাময়িক বিশ্বকে এ বার্তা দিয়েছে।

ইরানের নবম জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশন উপলক্ষে দেয়া এক বাণীতে সর্বোচ্চ নেতা আজ (রোববার) এসব কথা বলেছেন। তিনি আরো বলেছেন, সংসদের এ অধিবেশন বিশ্ববাসীর সামনে এ বাস্তবতা তুলে ধরেছে যে, শত্রুদের শত প্রচেষ্টা সত্ত্বেও দেশের জনগণ তাদের জাতীয় সমস্যা সমাধানের পথ খুঁজে নিয়েছে। ইসলামী বিপ্লবের পর ইরানে যে শক্তিশালী সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে তার জন্য এটা একটা বিজয়।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর এ বাণী সংসদের উদ্বোধনী অধিবেশনে পড়ে শোনান সর্বোচ্চ নেতার দপ্তরের প্রধান আয়াতুল্লাহ মোহাম্মাদ মোহাম্মাদি গোলপায়েগানি।

ইরানের জন্য সেবা ও পরিশ্রম করায় সাবেক সংসদ সদস্যদেরকে ধন্যবাদ জানিয়েছেন সর্বোচ্চ নেতা। জাতীয় সংসদকে তিনি রাষ্ট্রের মৌলিক স্তম্ভ বলে উল্লেখ করেন এবং সংসদ সদস্যদেরকে জনগণের জন্য কথা শোনার পরামর্শ দেন। এ ছাড়া, জনপ্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদের ওপর ইরানের জনগণের পক্ষ থেকে যে ঐশী দায়িত্ব বর্তেছে সে কঠিন দায়িত্ব পুরোপুরিভাবে তাদেরকে পালন করার আহ্বান জানান।

নবম সংসদের উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদ, বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাদেক অমোলি লারিজানি, অভিভাবক পরিষদের প্রধান আয়াতুল্লাহ আহমাদ জান্নাতি, ইরানের নীতি-নির্ধারণী পরিষদের চেয়ারম্যান আয়াতুল্লাহ আকবর হাশেমি রাফসানজানি এবং বিশেষজ্ঞ পরিষদের প্রধান আয়াতুল্লাহ মোহাম্মাদ রেজা মাহদাভি কানি। এ ছাড়া, সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং কয়েকজন বিদেশি রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।#

(সূত্র : রেডিও তেহরান)

 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ