| কোড: 318406 | তারিখ: 2012/05/29 - 05:12 | সূত্র: রেডিও তেহরান | print |
পাকিস্তানে ড্রোন হামলা ‘খুবই জরুরি’ : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী |
বার্তা সংস্থা আবনা : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা আবারো সাফাই গেয়ে বলেছেন, পাকিস্তান ও ইয়েমেনে ড্রোন হামলা অব্যাহত রাখা ‘খুবই জরুরি'। তিনি বলেছেন, আমেরিকাকে রক্ষার জন্য এটা করা একান্তই দরকার।
প্যানেট্টা বলেন, "ড্রোন হচ্ছে আমাদের ভাণ্ডারে থাকা সবচেয়ে কার্যকরী অস্ত্র।" পাকিস্তান ও ইয়েমেনের ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তু' ধ্বংস করাকে আমেরিকা বিশেষ গুরুত্বের সঙ্গে নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আজও (সোমবার) মার্কিন ড্রোন হামলায় অন্ততঃ আট জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। এরপর প্যানেট্টা এ বক্তব্য দিলেন। আজকের হামলা ছিল এক সপ্তাহের মধ্যে চতুর্থ দফা।
আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের আমলে পাকিস্তানে ড্রোন হামলা শুরু হয়। তবে, বতর্মান প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে হামলার তীব্রতা বেড়েছে। এ নিয়ে ইসলামাবাদ এবং ওয়াশিংটনের মধ্যে তীব্র টানাপড়েন চলছে। পাকিস্তান বলছে, ড্রোন হামলার মাধ্যমে মার্কিন প্রশাসন পাকিস্তানের সার্বেভৌমত্ব লংঘন করছে। একই অবস্থা চলছে ইয়েমেনেও।#
(সূত্র : রেডিও তেহরান)