| কোড: 318578 | তারিখ: 2012/05/29 - 23:25 | সূত্র: আবনা | print |
শিয়া হত্যার ধারাবাহিকতায় ; পাকিস্তানে আরো ৩ জন শিয়ার শাহাদাত |
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : পাকিস্তানের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে : সশস্ত্র সন্ত্রাসীরা একটি যাত্রীবাহী বাসে গুলি চালিয়ে ৩ জন শিয়া মুসলিমকে হত্যা করেছে। এ ঘটনায় অপর ৬ জন আহত হয়েছে। আহতদেরকে দ্রুত সামরকি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং শহীদদের মধ্যে ২ জন নারীও রয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বাসটি আদিবাসী অঞ্চলের শিয়া অধ্যুষিত ‘পারাচেনার’ এলাকা হতে খায়বার পাখতুন খা প্রদেশের রাজধানী ‘পেশোয়ারে’র উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে পাহাড়ী একটি রাস্তায় বাসটি অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার শিকার হয়।
স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন : ঘটনায় নিহত সকল ব্যক্তিই শিয়া মাযহাবের অনুসারী এবং পারাচেনার অঞ্চলের বাসিন্দা। এ ঘটনায় পূনরায় সাম্প্রদায়িক দাঙ্গার আগুন প্রজ্বলিত করেছে এবং জনগণের মাঝে ব্যাপক ত্রাস ও ভীতির জন্ম দিয়েছে। তবে এ পর্যন্ত কোন দলই উক্ত হামলার দায়িত্ব স্বীকার করেনি।
উল্লেখ্য, তালেবান বিশেষতঃ ‘তাহরিকে তালেবানে পাকিস্তান’ ইতিপূর্বে পাকিস্তানী আদিবাসী অঞ্চলসমূহে বসবাসরত শিয়াদের বিরুদ্ধে বিভিন্ন হামলা চালিয়েছে।#