ঐতিহাসিক এ সুযোগ হাতছাড়া করবেন না ; মালেকি সরকারের পতন ঘটান
কোড: 318824 তারিখ: 2012/05/30 - 21:24সূত্র: ফারসprint

আলাভি ও কূর্দীদের উদ্দেশ্যে সৌদি আরব :
ঐতিহাসিক এ সুযোগ হাতছাড়া করবেন না ; মালেকি সরকারের পতন ঘটান

পারস্য উপসাগরীয় অঞ্চলের কিছু কিছু সংবাদ সূত্র ঘোষণা করেছে যে, ইরাকের রাজনৈতিক বিষয়ে সৌদি আরব তার সাথে চুক্তিবদ্ধ পক্ষের সাথে যোগাযোগ পূর্বক নূরী মালেকী সরকারের পতনের পরিকল্পনার দ্রুত বাস্তবায়নের তাগিদ দিচ্ছে। 

 ঐতিহাসিক এ সুযোগ হাতছাড়া করবেন না ; মালেকি সরকারের পতন ঘটান

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত আরব দেশসমূহের বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানা গেছে যে, সৌদি আরব ইরাকের ‘ফেহরিস্ত আল-আরাকিয়া’র প্রধান ‘ইয়াদ আল্লাভি’র সাথে যোগাযোগ বাড়িয়ে দিয়েছে যাতে নূরী মালেকী সরকারের পতনের বিষয়ে তাদের নতুন পরিকল্পনা সম্পর্কে অবগত হতে পারে।

নাহরাইন নেটকে দেওয়া এক সাক্ষাতকারে এ সূত্র জানিয়েছে যে, কুয়েতের ওয়াহাবী ঘেঁষা একটি দল ওয়াহাবী এক শেইখের বরাত দিয়ে বর্ণনা করেছে যে, অতি শীঘ্রই নূরী মালেকী সরকারের পতন ঘটবে। এর অর্থ হচ্ছে নূরী মালেকী সরকারের পতনের ক্ষেত্রে সৌদি আরবের ষড়যন্ত্র সফল হবে।

সূত্রটি আরো জানিয়েছে যে, সৌদি আরব ‘ফেহরিস্ত আল-আরাকিয়াহ’ ও কুর্দিদেরকে সতর্ক করে দিয়েছে যে, ঐতিহাসিক এ সুযোগকে হাতছাড়া করবেন না, ইরাকের রাজনৈতিক প্রেক্ষাপটে সৃষ্ট দ্বন্দ-বিভেদকে কাজে লাগান এবং নূরী মালেকীর পক্ষের আস্থা হ্রাস ঘটানোর পরিকল্পনা বাস্তবায়ন করুন।

সূত্রটি আরো উল্লেখ করেছে : সৌদি আরব আল্লাভীকে সতর্ক করে বলেছে যে, নূরী মালেকী হতে আস্থা তুলে নেওয়ার ক্ষেত্রে কোন প্রকার বিলম্ব করার ফলে সাদর মুভমেন্ট এ বিষয়ে তার অবস্থান হতেও সরে দাঁড়াতে পারে। বিশেষতঃ যখন প্রমাণিত হবে যে, নূরী মালেকী সরকারের পতন কোনভাবেই ইরাকের শিয়া মুভমেন্টসমূহের স্বার্থসিদ্ধ নয়।

তখন এ তথ্য ফাঁশ হল যখন গতকাল আরবিল শহরে কুর্দিস্তান জোট, সাদর মুভমেন্টের প্রতিনিধি ও আল-ইরাকিয়া দলের নেতারা যৌথ বৈঠক মিলিত হয়েছেন। অবশ্য সাদর মুভমেন্টের প্রধান মুকতাদা সাদর উক্ত বৈঠকে উপস্থিত হননি, আর এ বিষয়টিই আল-ইরাকিয়া নেতাদের ও কুর্দিদের উদ্বিগ্নতার কারণ হয়ে দাঁড়িয়েছে।#

 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ