খুলনায় ইমাম আলী (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী পালিত
কোড: 320484 তারিখ: 2012/06/07 - 12:56সূত্র: আবনাprint

খুলনায় ইমাম আলী (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী পালিত

১৩ই রজব প্রথম ইমাম হযরত আলী ইবনে আবি তালিব (আ.) এর পবিত্র জন্ম দিবস। পবিত্র এ দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও খুলনার আহলে বাইত (আ.) এর অনুসারীরা বিশেষ আনন্দ মাহফিলের আয়োজন করেছে। 

 খুলনায় ইমাম আলী (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী পালিত

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : গত ৪ জুন ২০১২ সোমবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে খুলনাস্থ আহলে বাইত (আ.) এর অনুসারীদের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান আঞ্জুমান-এ-পাঞ্জাতানী’র উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারো এক ধর্মীয় মাহফিলের আয়োজন করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়ায়ে ইমামে জামান (আ. ফা.) পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হওয়া অনুষ্ঠানের প্রথম পর্বে ইমাম আলী (আ.) এর শানে কাসিদা পরিবেশন করেন মেহদী হাসান, সৈয়দ এহছান মেহেদী, সৈয়দ হায়দার মেহেদী (শাম), আতিয়ার রহমান, গোলাম মেহেদী বাবু, ইরশাদ আহমেদ, সৈয়দ গামখার হোসেন, সৈয়দ আহমেদ রেজা এবং মাওঃ শহীদুল হক প্রমূখ।

আলোচনা পর্বে মূল বক্তব্য উপস্থাপন করেন ইসলামি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলীল রাজাভী। তিনি ইমাম আলী (আ.) এর ঘটনাবহুল জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর মারেফাত অর্জনের প্রতি সকলকে আহ্বান জানান। অন্যান্যদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এ্যাড. মোকাম আলী সর্দার, সৈয়দ মঈনুল ইসলাম কিসলু এবং আতিয়ার রহমান প্রমূখ।

উল্লেখ্য, হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহমি খলীল রাজাভী’র গতিশীল পরিচালনায় আরও প্রাণবন্ত হয়ে ওঠা এ অনুষ্ঠানে বিশিষ্ট্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

(বার্তা প্রেরক : মোঃ ইকবাল, সেক্রেটারী, আঞ্জুমান-এ-পাঞ্জাতানী, খুলনা)

 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ