| কোড: 322912 | তারিখ: 2012/06/17 - 19:24 | সূত্র: আবনা | print |
সৌদি আরবের যুবরাজের ইন্তিকাল |
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সৌদি আরবের রাজপরিবার বিষয়ক কার্যালয় গতকাল ঘোষণা করেছে যে, ‘নায়েফ বিন আব্দুল আযিয’ মৃত্যু বরণ করেছেন। তিনি বেশ কিছুদিন পূর্বে চিকিত্সার জন্য সৌদি আরব ত্যাগ করেছিলেন এবং তিনি জেনেভা’তে মৃত্যু বরণ করেছেন। সৌদি কর্তৃপক্ষ ঘোষণা করেছেন যে, যুবরাজের জানাযার নামায আজ রবিবার মাগরিব ও এশার নামাযান্তে মক্কায় অনুষ্ঠিত হবে।
তিনি সৌদি আরবের সাবেক বাদশাহ আব্দুল আযিযের পুত্র এবং সৌদি আরবের আরেক সাবেক বাদশাহ ফাহাদ বিন আব্দুল আযিয ও সৌদি আরবের বর্তমান বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আযিযের সহোদর।
নায়েফ বিন আব্দুল আযিয ২৭শে অক্টোবর ২০১১, সুলতান বিন আব্দুল আযিযের মৃত্যুর ৫ দিন পর বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আযিয কর্তৃক সৌদি আরবের যুবরাজ ও পরবর্তী বাদশাহ হিসেবে নির্বাচিত হন।
নায়েফ বিন আব্দুল আযিয ১৯৩৩ সালে সৌদি আরবের তায়েফ শহরে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘ এ জীবনে সৌদি আরবের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি যে সকল গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ছিলেন তম্মধ্যে রয়েছে : রিয়াদ প্রদেশের গভর্ণর (১৯৫৩ হতে ১৯৫৪ সাল অবধি), উপ স্বরাষ্ট্রমন্ত্রী (১৯৭০), নিরাপত্তা বিষয়ক উচ্চতর পরিষদের প্রধান (১৯৭০), স্বরাষ্ট্রমন্ত্রী (১৯৭৫), সৌদি আরবের যুবরাজ পদে নিয়োগ (৮ মাস পূর্বে) ইত্যাদি#