| কোড: 323134 | তারিখ: 2012/06/18 - 22:17 | সূত্র: আবনা | print |
শতকরা ৯০ ভাগ ভোট গননার পর মুহাম্মাদ মুরসী ব্যাপক ব্যবধানে এগিয়ে রয়েছেন |
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সংবাদ সূত্রসমূহের ঐ বুলেটিনে উল্লেখ করা হয়েছে যে, মিশরের জাতীয় নির্বাচনের দ্বিতীয় পর্বে শতকরা ৯০ ভাগ ভোট গননার পর ইসলামপন্থী প্রার্থী মুহাম্মাদ মুরসী বিজয় লাভ করেছেন।
মুসলিম ব্রাদারহুডের প্রেসিডিয়াম সদস্য ‘জামাল তাজুদ্দীন’ জানিয়েছেন : যে তালিকা আমাদের হাতে পৌঁছেছে তা হতে স্পষ্ট যে, মুরসী ও অন্য প্রার্থীর মধ্যকার ব্যবধান অনেক বেশী।
সর্বশেষ খবরের ভিত্তিতে জানা গেছে যে, মুরসী’র বিজয়ে উত্সব করতে ইতিমধ্যে কায়রোর আত-তাহরীর স্কয়ারের সমবেত হতে শুরু করেছে জনগণ। এ সত্ত্বেও নির্বাচন কমিশন এ সম্পর্কে কোন প্রকার মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেছে।#