কোকাকোলা ও পেপসি অপবিত্র এবং হারাম
কোড: 325533 তারিখ: 2012/06/28 - 22:42সূত্র: আবনাprint

ফ্রান্সের ন্যাশনাল কনজিউমার ইনস্টিটিউট :
কোকাকোলা ও পেপসি অপবিত্র এবং হারাম


 কোকাকোলা ও পেপসি অপবিত্র এবং হারাম

ফ্রান্সের ন্যাশনাল কনজিউমার ইনস্টিটিউটের ঘোষণার ভিত্তিতে কোকাকোলা ও পেপসি’তে এলকোহল থাকায় হালাল পন্যের তালিকা হতে এ দু’টি পন্যকে পৃথক করা করা হবে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ফরাসী পত্রিকা ‘লে পয়েন্ট’-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের ন্যাশনাল কনজিউমার ইনস্টিটিউটের গবেষণায় প্রমাণিত হয়েছে যে, পেপসি ও কোকাকোলা’তে এলকোহল রয়েছে।

গতকাল বুধবার প্রকাশিত এ পত্রিকায় লেখা হয়েছে যে, কোকাকোলা ও পেপসি’র ১০ প্রকারের পানীয়ের মধ্যে ‘কোকাকোলা জিরো ও কোকাকোলা লাইটের মত কয়েকটি পানীয়তে ১০ মিলিগ্রাম পরিমাণে এলকোহল রয়েছে।

পত্রিকাটি আরো লিখেছে : এ সকল পানীয়তে উল্লিখিত পরিমাণের এলকোহল থাকায় মুসলিম ক্রেতাদের জন্য সমস্যার সৃষ্টি করেছে এবং এ সকল পানীয়কে হালাল পন্যের তালিকা হতে আলাদা করে ফেলা হবে।

এ সংবাদের ঘোষণার পর ফ্রান্সে কোকাকোলা কোম্পানী’র কর্মকর্তা মিশেল বেবিন কোকাকোলা পানীয় উত্পাদনে এলকোহলের ব্যবহারকে একটি স্বাভাবিক বিষয় বলে আখ্যায়িত করেছেন। এ বিষয় সম্পর্কে সরকারের অনুমোদন লাভের কথা ঘোষণা করে তিনি এলকোহল বিদ্যমান থাকার বিষয়ে জনগণের অবাক হওয়ার ঘটনার নিন্দা জানিয়েছেন!

এদিকে পেপসি কোম্পানী’র মুখপাত্র -ফ্রান্সের ন্যাশনাল কনজিউমার ইনস্টিটিউটের গবেষণা প্রমাণিত হওয়া সত্ত্বেও- তাদের উত্পাদিত পানীয়তে এলকোহল থাকার বিষয়টি নাকচ করে দিয়েছেন।

বলাবাহুল্য, ইতিপূর্বে এলকোহল থাকার কারণে এ দুই পানীয়’র অপবিত্র ও হারাম হওয়ার বিষয়ে ফতওয়া প্রকাশিত হয়।#

 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ