| কোড: 326183 | তারিখ: 2012/07/02 - 08:56 | সূত্র: ইরনা | print |
সুদানের জনগণ তাদের সন্তানদের নাম নির্ধারণের ক্ষেত্রে আহলে বাইত (আ.) এর নামকে প্রাধান্য দেয় |
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ‘আদেল সৈয়দ আহমাদ খালিফা’ ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক ‘হামেদ মালাকুতি তাবারে’র সাথে সাক্ষাতকালে বলেন : আমি পূর্বেও ইরানের জনগণ ও ইসলামি বিপ্লবকে ভালবাসতাম এবং এখনো ভালবাসী। আমার অনেক শিয়া বন্ধুও রয়েছে। আমি আশুরা ও বিভিন্ন আনন্দ মাহফিলসহ তাদের অনেক অনুষ্ঠানেই অংশগ্রহণ করি। কেননা আমি অস্ট্রেলিয়াতে পড়াশুনার সময় (চার বছর যাবত) ইউরোপ ও আমেরিকার সমাজে মুসলিম সমাজের আদর্শ হিসেবে শিয়াদেরকেই পেয়েছি। আর আমি এ বিষয়টি বিগত বছরগুলোতে দৈনিক আল-ওয়াতানের বিভিন্ন সংখ্যায়ও লিখেছি।
তিনি বলেন : আমি সুদান সমাজের একজন সদস্য হিসেবে –যে সমাজের অধিকাংশ জনগণ ইমাম খোমেনি ও ইসলামি বিপ্লবকে ভালবাসে- বিশ্ব সাম্রাজ্যবাদ বিশেষতঃ ইসরাইল ও আমেরিকার বিরুদ্ধে ইরানের অবস্থানের জন্য গর্ব করি। আর সবসময় শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচী’র বিষয়ে ইরানের স্পষ্ট ও দৃঢ় অবস্থানের প্রতি সমর্থন জানাই।
তিনি বলেন : এ দেশের জনগণ আহলে বাইত (আ.) কে ভালবাসে। সুন্নি মাযহাবের মধ্যে সবচেয়ে বেশী যে নাম রাখা হয় সেগুলোর মধ্যে রয়েছে আলী, হুসাইন, জাফার ইত্যাদি। যদিও এদেশে ওয়াহাবীরা তত্পর কিন্তু তাদের চিন্তাধারা মানুষের মাঝে কোন স্থান রাখে না এবং সুন্নিরা তাদের প্রতি সমর্থনও জানায় না।
তিনি ইসলামি বিপ্লবের মহান নেতার বক্তব্যের প্রতি ইশারা করে তিনি বলেন : বিশ্বের বিভিন্ন মুভমেন্টের বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। যেভাবে মহান রাহবার বলেছেন যে, বিশ্বের যে স্থানেই আমেরিকা ও ইসরাইল, ইসলাম ও মুসলমানদের শত্রু হিসেবে এক পক্ষকে সহযোগিতা করবে আমরা দ্বিতীয় পক্ষকে সমর্থন করবো। এটা এমন একটি শিক্ষা যা ইমাম খোমেনী (রহ.) আমাদেরকে দিয়েছেন।#