সৌদি আরবে আরো এক শিয়ার শাহাদাত
কোড: 329072 তারিখ: 2012/07/14 - 19:54সূত্র: আবনাprint

সৌদি আরবে আরো এক শিয়ার শাহাদাত

সৌদি আরবের পুলিশ ঐ যুবকের শাহাদাতের কারণের ব্যাখ্যা দিতে গিয়ে দাবী করেছে যে, ঐ যুবক অপর ৩ যুবকের সহযোগিতায় আল-আওয়ামিয়া পুলিশ ক্যাম্পে ককটেল বোমা নিক্ষেপ করে হামলা চালায়। জবাবে পুলিশ তাদেরকে লক্ষ্য করে গুলি চালিয়ে ‘আব্দুল্লাহ জাফারী আল-আওজামী’ (১৮) কে হত্যা করে এবং অপর ৩ জন পালিয়ে যায়। 

 সৌদি আরবে আরো এক শিয়ার শাহাদাত

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : সংবাদ সূত্রসমূহ জানিয়েছে যে, গতরাতে সৌদি আরবের পূর্ব অঞ্চলীয় আল-আওয়ামিয়া শহরে শান্তিপূর্ণ এক মিছিলে নিরাপত্তা বাহিনী’র গুলিতে আরো এক যুবক শহীদ হয়েছে।

সংবাদ সূত্রের প্রকাশিত খবরের ভিত্তিতে জানা গেছে যে, উক্ত শান্তিপূর্ণ মিছিলে স্বৈরাচারী সৌদি সরকারের নিরাপত্তা বাহিনী’র হামলায় ঐ যুবক শহীদ হয়।

গতকালও শিয়া অধ্যুষিত ‘আল-আওয়ামিয়া’ শহরের জনগণ, এদেশের শীর্ষস্থানীয় শিয়া আলেম ‘শেইখ নেমের বাকের আল-নেমেরে’র গ্রেপ্তারের প্রতিবাদে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করে।

স্বৈরাচারী সৌদি সরকারের সামরিক ও নিরাপত্তা বাহিনী’র সদস্যরা এ বিক্ষোভকে দমন ও বিক্ষোভে অংশগ্রহণকারীদেরকে ছত্রভঙ্গ করতে তাদের দিকে গুলি ছোঁড়ে। তাদের ছোঁড়া গুলিতে ‘আব্দুল্লাহ জাফারী আল-আওজামী’ (১৮) শহীদ হয়।

সৌদি আরবের পূর্ব অঞ্চলের জনগণের প্রতিবাদ মিছিল, গত রবিবার এদেশের শীর্ষস্থানীয় আলেম শেইখ নেমের বাকের আল-নেমেরে’র উপর হামলা ও তাকে আহত করে গ্রেপ্তার এবং অজ্ঞাত স্থানে স্থানান্তরিত করার পর হতে নতুন মোড় নিয়েছে।

এদিকে সৌদি পুলিশ ১৮ বছরের ঐ যুবকের শাহাদাতের ঘটনার মূল কারণ ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে বলছে যে, নিহত ঐ যুবক অপর ৩ যুবকের সহযোগিতায় আল-আওমিয়া পুলিশ ক্যাম্পে ককটেল বোমা নিক্ষেপ করে হামলা চালায়। জবাবে পুলিশ তাদের ৪ জনের দিকে গুলি চালালে ‘আব্দুল্লাহ জাফারী আল-আওজামী’ নিহত হয় এবং অপর ৩ জন পালিয়ে যেতে সক্ষম হয়।#

 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ