আগামীকাল সৌদি দূতাবাসের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করবে তুরস্কের শিয়ারা
কোড: 329125 তারিখ: 2012/07/14 - 23:25সূত্র: ফারসprint

সৌদি আরবের বিপ্লবীদের সমর্থনে;
আগামীকাল সৌদি দূতাবাসের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করবে তুরস্কের শিয়ারা


 আগামীকাল সৌদি দূতাবাসের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করবে তুরস্কের শিয়ারা

সৌদি আরবে বিক্ষোভকারীদের উপর দমনমূলক আচরণের প্রতিবাদে আগামীকাল তুরস্কের শিয়ারা এদেশে অবস্থিত সৌদি দূতাবাসের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করবে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : স্বৈরাচারী আলে সৌদ কর্তৃক এদেশের জনগণের উপর দমনমূলক আচরণ ও হত্যকাণ্ডের প্রতিবাদে আগামীকাল তুরস্কের শিয়ারা এদেশে অবস্থিত সৌদি দূতাবাসের সম্মুখে বিক্ষোভ সমাবেশ করবে।

এ বিষয়ে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে যে, এ বিক্ষোভ সমাবেশ সৌদি আরব ও বাইতুল্লাহিল হারামের জনগণের প্রতি সমর্থন ব্যক্ত ও তাদের মুক্তির দাবীতে এবং আলে সৌদসহ সকল স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ঘৃনা প্রকাশের উদ্দেশ্যে অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে সকল মুসলিম ও যারা এ বিষয়ে তত্পরতাকে নিজেদের কর্তব্য বলে মনে করেন তাদের সকলকে এ বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণের আহবান জানানো হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী কর্তৃক এদেশের শীর্ষ স্থানীয় শিয়া আলেম শেইখ নেমের বাকের আল-নেমেরে’র উপর হামলা, অতঃপর তাকে আহত করে গ্রেপ্তার পর এদেশের জনগণের বিক্ষোভ আরো তীব্রতা লাভ করে। স্বৈরাচারী সৌদি সরকারের নিরাপত্তা বাহিনী’র সদস্যরা শেইখ নেমেরকে গ্রেপ্তার কে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।#

 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ