সৌদি আরবে শিয়া আলেম গ্রেপ্তারের নিন্দা জানালেন আয়াতুল্লাহ মাকারেম শিরাজী
কোড: 329334 তারিখ: 2012/07/15 - 23:31সূত্র: আবনাprint

সৌদি আরবে শিয়া আলেম গ্রেপ্তারের নিন্দা জানালেন আয়াতুল্লাহ মাকারেম শিরাজী

আলে সৌদের জানা উচিত যে, ‘আহসা’ ও ‘কাতিফে’র জনগণ নিঃসঙ্গ নয়, বিশ্বের সকল শিয়া জনতা তাদের পাশে রয়েছে। নিরাপত্তা বাহিনী এ ধরণের সহিংস পদক্ষেপ এবং শিয়াদেরকে হত্যা ও আহত করার মাধ্যমে শিয়া আলেমদেরকে কারারুদ্ধ করে রাখতে পারবে না। 

 সৌদি আরবে শিয়া আলেম গ্রেপ্তারের নিন্দা জানালেন আয়াতুল্লাহ মাকারেম শিরাজী

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : শিয়া বিশ্বের প্রখ্যাত মারজায়ে তাক্বলিদ ‘আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজী’ হযরত ইমাম রেজা (আ.) এর মাজারে উপস্থিত যায়েরদের (যেয়ারতকারী) মাঝে বক্তৃতাকালে সৌদি আরবের শিয়া আলেম শেইখ নেমের বাকের আল-নেমেরে’র গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বলেন : সৌদি আরবের জানা উচিত যে, নিরাপত্তা বাহিনী’র সহিংস পদক্ষেপ ও শিয়াদেরকে হত্যা ও আহত করার মাধ্যমে এদেশের শিয়া আলেমদেরকে কারারুদ্ধ করে রাখতে পারবে না।

তিনি বলেন : তাদের জানা উচিত যে, আহসা ও কাতিফের শিয়ারা নিঃসঙ্গ নয়, বরং বিশ্বের সকল শিয়া তাদের পাশে রয়েছে।

তিনি আরো বলেন : ইনশা আল্লাহ্ তাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং এ শিয়া আলেমকে মুক্তি দেবে ও শিয়াদেরকে তাদের অধিকার প্রদান করবে।

শিয়া এ মারজা বলেন : শিয়ারা কিছুই চায় না; তারা বলে যে, আমাদেরকে সবকিছু হতে বঞ্চিত করো, একটি তেল সমৃদ্ধ অঞ্চল রয়েছে, বিপুল পরিমাণে তেল সেস্থান হতে উত্তোলন করা হয়, অন্তত সৌদি আরবের অন্যান্য নাগরিকদের মত আমাদের অধিকারও প্রদান করো, যাতে আমরা আমাদের সুন্নি মাযহাবের অনুসারীদের ভাইদের সাথে জীবন-যাপন করতে পারি, কিন্তু তারা সেটাও দেয় না।#

 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ