| কোড: 329335 | তারিখ: 2012/07/15 - 23:47 | সূত্র: ইরনা | print |
ইরানের প্রেসিডেন্টের উপস্থিতিতে; তেহরানে ২০তম আন্তর্জাতিক কুরআন প্রদর্শনীর উদ্বোধন |
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ২০তম আন্তর্জাতিক কুরআন প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান আজ (রবিবার, ১৫ই জুলাই) রাতে ইরানের প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদী নেজাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে ইরানের সাংস্কৃতিক ও নির্দেশনা মন্ত্রী ‘ড. সৈয়দ মুহাম্মাদ হুসাইনী’ এবং কয়েকজন সাংসদ ও উল্লেখযোগ্য সংখ্যক কুরআন বিষয়ক কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
এ প্রদর্শনীর আন্তর্জাতিক বিভাগে যে সকল দেশের স্টল রয়েছে সেগুলো হচ্ছে : ভারত, পাকিস্তান, বাংলাদেশ, বাহরাইন, তুরস্ক, থাইল্যান্ড, মিয়ানমার, ইরাক, আফগানিস্তান, সিরিয়া, তাজিকিস্তান, শ্রীলংকা, আলবেনিয়া, বসনিয়া ও কসোভো।
উল্লেখ্য, ইরানের রাজধানী তেহরানে আয়োজিত ২০তম আন্তর্জাতিক কুরআন প্রদর্শনী আগামী ১৪ই আগস্ট নাগাদ অব্যাহত থাকবে।#