ইরানের তেল রপ্তানী কখনই বন্ধ হবে না : রুস্তম কাসেমি
কোড: 329580 তারিখ: 2012/07/17 - 08:48সূত্র: রেডিও তেহরানprint

ইরানের তেল রপ্তানী কখনই বন্ধ হবে না : রুস্তম কাসেমি

ইরানের তেলমন্ত্রী রুস্তম কাসেমি বলেছেন, তার দেশের জ্বালানি তেল রপ্তানী কখনই বন্ধ হবে না। 

 ইরানের তেল রপ্তানী কখনই বন্ধ হবে না : রুস্তম কাসেমি

বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ইরানের তেলমন্ত্রী রুস্তম কাসেমি বলেছেন, তার দেশের জ্বালানি তেল রপ্তানী কখনই বন্ধ হবে না। তিনি অভিযোগ করেছেন, পশ্চিমা বলদর্পী শক্তিগুলো ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইসলামী সরকারকে উতখাতের ষড়যন্ত্র করছে। তিনি আরো বলেন, ইরানের বিপুল পরিমাণ তেল ও গ্যাস সম্পদের কারণে শত্রুরা তেহরানকে তাদের নিয়ন্ত্রণাধীন করতে চায়। 

ইরানের তেল মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে রুস্তম কাসেমি এসব কথা বলেছেন। এ সময় তিনি জোর দিয়ে বলেন, ইরানের তেলের বাজার কখনো বন্ধ হবে না কারণ, ক্রেতাদের ইরানি তেলের প্রয়োজন রয়েছে। নানাভাবে ইরানের তেল বিক্রি হবে এবং তাতে বেসরকারি খাতের ব্যবসায়ীরা লাভবান হবে। সে ক্ষেত্রে অনেকেই ইরানের তেল কেনার বিষয়ে বিশেষভাবে আগ্রহী হয়ে উঠবেন।

রুস্তম কাসেমি বলেন, সৌভাগ্যক্রমে ইরানে এখন ইসলামী সরকার রয়েছে এবং তারাই বিপুল এ সম্পদ দেখাশুনা করছে। এ কারণে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে ইসলামী সরকারের পতন চাইছে। এ লক্ষ্যে বলদর্পী শক্তিগুলো ইরানের জনগণ থেকে সরকারকে বিচ্ছিন্ন করতে চায়। আর এ জন্যই তারা পরমাণু কর্মসূচির ধুয়া তুলেছে। প্রকৃতপক্ষে, শত্রুরা শক্তিশালী ইরান দেখতে চায় না বলেই এতসব প্রচারণা। তিনি বলেন, তেহরান যদি পরমাণু কর্মসূচি বন্ধ করেও দেয় তাহলে তারা আবার নতুন কোনো অজুহাত তুলবে।#

(সূত্র : রেডিও তেহরান)

 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ