বুলগেরিয়া বাস হামলার বিষয়ে ইহুদিবাদী অভিযোগ নাকচ করল ইরান
কোড: 331483 তারিখ: 2012/07/24 - 20:55সূত্র: রেডিও তেহরানprint

বুলগেরিয়া বাস হামলার বিষয়ে ইহুদিবাদী অভিযোগ নাকচ করল ইরান

বুলগেরিয়ায় ইসরাইলী পর্যটকবাহী বাসে বোমা হামলায় ইরান জড়িত বলে ইহুদিবাদী সরকার যে অভিযোগ করেছে তা নাকচ করে দিয়েছে তেহরান। 

 বুলগেরিয়া বাস হামলার বিষয়ে ইহুদিবাদী অভিযোগ নাকচ করল ইরান

বার্তা সংস্থা আবনা : বুলগেরিয়ায় ইসরাইলী পর্যটকবাহী বাসে বোমা হামলায় ইরান জড়িত বলে ইহুদিবাদী সরকার যে অভিযোগ করেছে তা নাকচ করে দিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রমিন মেহমানপারাস্ত আজ (মঙ্গলবার) এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, ইসরাইল নিজেই এ ধরনের হামলার বহু ঘটনা ঘটিয়ে এখন ইরানকে জড়ানোর চেষ্টা করছে। তিনি সুস্পষ্ট করে বলেছেন, ইরানের পরমাণু বিজ্ঞানী হত্যায় ইহুদিবাদী অবৈধ এ রাষ্ট্রটি জড়িত।

দেশি-বিদেশি সংবাদিকদের উপস্থিতিতে মেহমানপারাস্ত বলেন, "ইসরাইলই বিশ্বব্যাপী প্রথম রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের জন্ম দিয়েছে এবং ইরানের বিরুদ্ধে তেল আবিবের এ ধরনের ভিত্তিহীন অভিযোগ নতুন কিছু নয়।"

গত ১৯ জুলাই বুলগেরিয়ার পূর্বাঞ্চলীয় বুরগাস শহরে ‌একটি পর্যটকবাহী বাসে বিস্ফোরণে অন্ততঃ সাত ইসরাইলি নিহত ও ৩০ জন আহত হয়। বুলগেরিয়ার কৃষ্ণসাগর উপকূলবর্তী বুরগাস আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এ বিস্ফোরণ ঘটে। বুধবার সংঘটিত ওই বিস্ফোরণের পরপরই ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানকে দায়ী করে এ বিষয়ে ইসরাইল কঠোর প্রতিক্রিয়া দেখাবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন। ইসরাইলি পর্যটকদের বহনকারী বাসে বিস্ফোরণের পরপরই ইসরাইলি টেলিভিশন চ্যানেল দাবি করে, এ ঘটনার সঙ্গে লেবাননের হিজবুল্লাহ জড়িত। বাসে বিস্ফোরণের বিষয়ে ইসরাইল সরকার ও গণমাধ্যমগুলো কোনো তথ্য-প্রমাণ ছাড়াই অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করেছে।#

(সূত্র : রেডিও তেহরান)

 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ