ইরানের বিপ্লবী নীতিতে কোন পরিবর্তন আসবে না : সর্বোচ্চ নেতা
কোড: 331844 তারিখ: 2012/07/26 - 06:47সূত্র: রেডিও তেহরানprint

ইরানের বিপ্লবী নীতিতে কোন পরিবর্তন আসবে না : সর্বোচ্চ নেতা

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, শত্রুদের চাপ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও তার দেশ ইসলামী বিপ্লবের নীতিতে কোনো পরিবর্তন আনবে না। 

 ইরানের বিপ্লবী নীতিতে কোন পরিবর্তন আসবে না : সর্বোচ্চ নেতা

বার্তা সংস্থা আবনা : ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, শত্রুদের চাপ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও তার দেশ ইসলামী বিপ্লবের নীতিতে কোনো পরিবর্তন আনবে না। তিনি পশ্চিমা শক্তিগুলোকে ইরানের ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিরোধী হিসেবে উল্লেখ করে বলেন, মার্কিন সরকার ও তার মিত্ররা ইরানের পরমাণু কর্মসূচি ও মানবাধিকার ইস্যুর অজুহাত দেখিয়ে এ দেশের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু তাদের আসল সমস্যা ইরানের ইসলামী রাষ্ট্রব্যবস্থা; তারা যা মুখে বলছে তা নয়।

এসব শক্তি এখন অর্থনৈতিক সংকটসহ নানা সংকটের কারণে দুর্বল হয়ে গেছে বলে ইরানের সর্বোচ্চ নেতা মন্তব্য করেন। মঙ্গলবার তেহরানে রাষ্ট্রীয় কর্মকর্তাদের এক সমাবেশে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আরো বলেন, এক সময় পারস্য উপসাগরে ইরানের জাহাজ এবং ইরানি তেল স্থাপনা ও শিল্প কেন্দ্রগুলো শত্রুদের বোমার টার্গেট হয়েছিল, কিন্তু এখন তারা ইরানের কাছেও ঘেঁষার সাহস পাচ্ছে না।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, তার দেশ যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করছে সেসব কোনো নতুন ঘটনা নয়। তিনি বলেন, আদর্শ ও বাস্তবতার সমন্বয়ই  ছিল গত ৩২ বছরে ইরানি জাতির সাফল্যের রহস্য।#

(সূত্র : রেডিও তেহরান)

 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ