ইচ্ছাকৃত আগুনে আমেরিকার মিসৌরিতে মসজিদ ধ্বংস
কোড: 334920 তারিখ: 2012/08/07 - 07:12সূত্র: print

ইচ্ছাকৃত আগুনে আমেরিকার মিসৌরিতে মসজিদ ধ্বংস

ইচ্ছাকৃত অগ্নিকাণ্ডে আমেরিকার মধ্য-পশ্চিমাঞ্চলীয় মিসৌরি অঙ্গরাজ্যের একটি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। 

 ইচ্ছাকৃত আগুনে আমেরিকার মিসৌরিতে মসজিদ ধ্বংস

বার্তা সংস্থা আবনা: ইচ্ছাকৃত অগ্নিকাণ্ডে আমেরিকার মধ্য-পশ্চিমাঞ্চলীয় মিসৌরি অঙ্গরাজ্যের একটি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। দুর্বৃত্তরা ইচ্ছা করেই এ আগুন দেয়ার ঘটনা ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। গত এক মাসের মধ্যে মসজিদটিতে এ নিয়ে দু'বার আগুন দেয়ার ঘটনা ঘটলো।

জেসপার কাউন্টি শেরিফের কার্যালয় থেকে বলা হয়েছে, সোমবার রাত পৌনে চারটার দিকে এ আগুনের ঘটনা ঘটে।

জেসপার কাউন্টি শেরিফের কার্যালয়ের এক নারী মুখপাত্র বলেন, আগুনে মসজিদটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ নিয়ে কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলেও জানান তিনি।

মিসৌরি ইসলামিক সোসাইটির ধর্মীয় নেতা ইমাম লাহমুদ্দিন বলেন, "আগুনের ঘটনায় আমি মর্মাহত হয়েছি।"

এর আগে, গত ৪ জুলাই একই মসজিদে আগুন লাগার ঘটনা ঘটে। তবে, সে সময় দুর্বৃত্তদের সে অপচেষ্টা ব্যর্থ হয়। ওই ঘটনায় এ পর্যন্ত কাউকেই গ্রেফতার করা যায়নি। পরে এফবিআই এ বিষয়ে তথ্য দেয়ার জন্য ১৫ হাজার ডলার পুরস্কার ঘোষণা করে।

স্থানীয় লোকজন বলছে, ২০০৭ সালে মসজিদটি প্রতিষ্ঠিত হওয়ার পর তাতে কয়েক দফা হামলা চালানো হয়েছে।

মসজিদটির সাবেক বোর্ড মেম্বার নাভিদ জাইদি জানান, এ পর্যন্ত কয়েকবার মসজিদের চিঠির বাক্স ও সাইনবোর্ড ধ্বংস করা হয়েছে।#

(সূত্র : রেডিও তেহরান)

 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ