সিরিয়ায় মার্কিন সন্ত্রাসী অনুপ্রবেশের বিষয়ে ইরানের হাতে প্রমাণ আছে : জালিলি
কোড: 335451 তারিখ: 2012/08/09 - 08:57সূত্র: রেডিও তেহরানprint

সিরিয়ায় মার্কিন সন্ত্রাসী অনুপ্রবেশের বিষয়ে ইরানের হাতে প্রমাণ আছে : জালিলি

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব সাঈদ জালিলি বলেছেন, সিরিয়ায় মার্কিন সন্ত্রাসী অনুপ্রবেশের বিষয়ে ইরানের হাতে সুস্পষ্ট প্রমাণ রয়েছে। 

 সিরিয়ায় মার্কিন সন্ত্রাসী অনুপ্রবেশের বিষয়ে ইরানের হাতে প্রমাণ আছে : জালিলি

বার্তা সংস্থা আবনা : ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব সাঈদ জালিলি বলেছেন, সিরিয়ায় মার্কিন সন্ত্রাসী অনুপ্রবেশের বিষয়ে ইরানের হাতে সুস্পষ্ট প্রমাণ রয়েছে। তিনি বলেছেন, সিরিয়ায় সহিংসতা উস্কে দেয়ার জন্য মার্কিন সরকার এসব সন্ত্রাসীর অনুপ্রবেশ ঘটাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তেহরানের কাছে যে তথ্য রয়েছে তা নির্ভরযোগ্য ও নিশ্চিত বলেও সাঈদ জালিলি উল্লেখ করেন। সিরিয়ার রাজধানী দামেস্কে আজ (বুধবার) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন।

ইরানের এ শীর্ষ পর্যায়ের কর্মকর্তা আরো বলেছেন, "যারা মনে করেছে সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্ট করা যাবে তারা কৌশলগত ভয়াবহ ভুল করেছে। সিরিয়া সঙ্কটের সমাধান হতে হবে দেশটির জনগণের মাধ্যমে, সামরিক উপায়ে নয়।"

লেবানন সফর শেষে গতকাল (মঙ্গলবার) সাঈদ জালিলি সিরিয়া সফরে গেছেন। এ সফরের সময় তিনি দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

সিরিয়ায় ৪৮ ইরানি জিয়ারতকারী অপহরণের বিষয়ে তিনি বলেছেন, এসব বেসামরিক নাগরিককে নিরাপদে উদ্ধার ও তাদেরকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তেহরান সব ধরনের প্রচেষ্টা চালাবে।

গত ৪ আগস্ট সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৮ ইরানি জিয়ারতকারীকে সশস্ত্র বিদ্রোহীরা অপহরণ করে। এসব ইরানি নাগরিক হযরত জেইনাব সালামুল্লাহ আলাইহার মাযার জিয়ারতের উদ্দেশ্যে দেশটি সফরে গিয়েছিলেন। এরইমধ্যে তাদের তিনজনকে বিদ্রোহীরা হত্যা করেছে বলে খবর বের হয়েছে এবং বাকিদের হত্যার হুমকি দেয়া হচ্ছে।#

(সূত্র : রেডিও তেহরান)
 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ