রোহিঙ্গাদের ঘর-বাড়ি জ্বালিয়ে দিচ্ছে মিয়ানমার সরকার
কোড: 336130 তারিখ: 2012/08/11 - 18:50সূত্র: রেডিও তেহরানprint

রোহিঙ্গাদের ঘর-বাড়ি জ্বালিয়ে দিচ্ছে মিয়ানমার সরকার

মিয়ানমারের আরাকান প্রদেশের রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতনের পাশাপাশি তাদের ঘর-বাড়ি জ্বালিয়ে দিচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী ও চরমপন্থী বৌদ্ধরা। 

 রোহিঙ্গাদের ঘর-বাড়ি জ্বালিয়ে দিচ্ছে মিয়ানমার সরকার

বার্তা সংস্থা আবনা : মিয়ানমারের আরাকান প্রদেশের রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতনের পাশাপাশি তাদের ঘর-বাড়ি জ্বালিয়ে দিচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী ও চরমপন্থী বৌদ্ধরা। মিয়ানমার সরকার ও নিরাপত্তা রক্ষীদের সমর্থনপুষ্ট উগ্রবাদী বৌদ্ধরা মুসলিমদের ঘর-বাড়িতে আগুন দেয়ার পাশাপাশি তারা বেশ কিছু মসজিদও জ্বালিয়ে দিয়েছে। রোহিঙ্গা মুসলিমদের জোর করে সরকারি শরণার্থী শিবিরে রাখা হচ্ছে যেখানে চিকিতসা সামগ্রীর অভাবে দুর্বিসহ অবস্থায় রয়েছেন তারা।

রাখাইন বা আরাকান প্রদেশের রাজধানী সিটোয়েতে কারফিউ জারি এবং সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার। কারফিউ বলবত থাকার পরও রোহিঙ্গা মুসলিমদের ঘর-বাড়িতে কিভাবে আগুন দেয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে বেশ কিছুদিন থেকে ইসলামী ইরান তীব্র পতিবাদ করে আসছে। গত সপ্তাহ থেকে এ কাতারে দাঁড়িয়েছে পাকিস্তান ও মালয়েশিয়াসহ আরো বেশ কয়েকটি দেশ।

ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভির এক রিপোর্টে বলা হয়েছে, গত ২৮ জুন একদিনেই চরমপন্থী বৌদ্ধদের হাতে সাড়ে ছয়শ' রোহিঙ্গা নিহত হয়েছে। এ ছাড়া, নিখোঁজ হয়েছে ১২০০ জন, ঘড়-বাড়ি হারিয়েছে ৮০ হাজার মানুষ। তবে, সেখানকার ভুক্তভোগীরা জানিয়েছেন, এ পর্যন্ত দশ হাজারের বেশি মানুষ নিহত এবং এর চেয়ে বেশি নিখোঁজ হয়েছে।

(সূত্র : রেডিও তেহরান)
 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ