দেশে তৈরি উপগ্রহ ‘সিমোরগ’ উতক্ষেপণ করবে ইরান
কোড: 336713 তারিখ: 2012/08/14 - 06:19সূত্র: রেডিও তেহরানprint

দেশে তৈরি উপগ্রহ ‘সিমোরগ’ উতক্ষেপণ করবে ইরান

ইসলামী প্রজাতন্ত্র ইরান 'সিমোরগ' নামে নতুন একটি উপগ্রহ মহাকাশে পাঠানোর পরিকল্পনা করছে। 

 দেশে তৈরি উপগ্রহ ‘সিমোরগ’ উতক্ষেপণ করবে ইরান

বার্তা সংস্থা আবনা : ইসলামী প্রজাতন্ত্র ইরান 'সিমোরগ' নামে নতুন একটি উপগ্রহ মহাকাশে পাঠানোর পরিকল্পনা করছে। নিজস্ব প্রযুক্তিতে তৈরি সিমোরগ বা রূপকথার পাখি 'ফিনিক্স' কে চলতি ফার্সি বছরের মধ্যেই মহাকাশে উতক্ষেপণ করা হবে বলে জানিয়েছেন ইরানের মহাকাশ সংস্থার প্রধান হামিদ ফাজেলি।

তিনি জানান, সিমোরগ স্যাটলাইট ক্যারিয়ার তৈরির কাজ এগিয়ে চলেছে এবং চলতি ফার্সি বছরে শেষ নাগাদ তা উতক্ষেপণ করা হবে।

ফাজেলি বলেন, ইরান এই প্রথম মহাকাশে বায়ো-ক্যাপসুল উতক্ষেপণ করতে যাচ্ছে এবং এতে জীবন্ত প্রাণী থাকবে। এ কাজে সলিড জ্বালানির রকেট ব্যবহার করা হবে এবং এ প্রকল্পের কাজ শুরু হবে পবিত্র রমজান মাসের পর থেকে। আর কয়েকদিনের মধ্যে রমজান মাস শেষ হচ্ছে।

২০০৯ সালে ইরান 'ওমিদ' বা 'আশা' নামে দেশে তৈরি স্যাটেলাইট প্রথমবারের মতো মহাকাশে পাঠায়। তারপর গত বছর কাভোশগার -থ্রি নামে একটি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। এ ছাড়া, গত বছরের জুন মাসে ইরান 'রাশাদ' বা পর্যবেক্ষণ নামে আরো একটি উপগ্রহ কক্ষপথে পাঠিয়েছে। ২০১৯ সালের মধ্যে ইরান মহাকাশে মানুষ পাঠানোরও পরিকল্পনা করছে।#

(সূত্র : রেডিও তেহরান)

 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ