নাহজেরিয়ার অধিবাসী ইব্রাহিম আব্দুর রাজ্জাকের সাক্ষাতকার (১ম পর্ব)
কোড: 238909 তারিখ: 2011/04/28সূত্র: Abnaprint

শিয়া মাযহাবের অনুসারী হতে পের আমি অত্যন্ত আনন্দিত
নাহজেরিয়ার অধিবাসী ইব্রাহিম আব্দুর রাজ্জাকের সাক্ষাতকার (১ম পর্ব)


 নাহজেরিয়ার অধিবাসী ইব্রাহিম আব্দুর রাজ্জাকের সাক্ষাতকার (১ম পর্ব)

আমাদের শহরের বিশ্ববিদ্যালয়ের প্রধান ছিলেন আমার চাচার বন্ধু। এ বছর দেশে যাওয়ার পর আমি ইরান হতে তার জন্য আংটি, তসবিহ, জায়নামায ও আতর নিয়ে যাই। তিনি শিয়া মাযহাব সম্পর্কে আমাকে জিজ্ঞেস করেন। আমি শিয়া ও সুন্নি মাযহাবের বিভিন্ন গ্রন্থ হতে প্রায় ৩০টি হাদীস তাকে পড়ে শোনানোর পর তাকে বেশ কয়েকটি বই তাকে দিলাম। ১০ দিন পর তিনি আমাকে তার বাড়ীতে যেতে বললেন। তিনি তার বাড়ীতে ইরান, মারজায়ে তাক্বলিদ... ইত্যাদি বিষয়ে আমাকে বিভিন্ন প্রশ্ন করলেন এবং অবশেষে শিয়া মাযহাবকে নিজের অনুসরণীয় মাযহাব হিসেবে গ্রহণ করলেন। বর্তমানে তিনি ইসলামি বিপ্লবের মহান রাহবারের তাক্বলিদ করছেন। : ইব্রাহিম

ইব্রাহিম আব্দুর রাজ্জাক প্রায় ৭ বছর পূর্বে শিয়া মাযহাবের অনুসারী হয়েছেন। প্রায় দু’ বছর যাবত তিনি ইরানে ইসলামি শিক্ষা গ্রহণ করছেন। গত ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি সময়ে ইরানের কোম নগরীতে অবস্থিত ইমাম খোমেনী (রহ.) শিক্ষা ও সাংস্কৃতিক কমপ্লেক্স হতে প্রকাশিত মাসিক ‘আফাক’কে দেয়া তার সাক্ষাতকারটির গুরুত্বপূর্ণ অংশগুলো পাঠকবৃন্দের উদ্দেশ্যে তুলে ধরা হল।

- আফাক: আফাক পাঠকদের অধিক অবগতির জন্য আপনার পরিচয় উল্লেখ করুন।

- ইব্রাহিম: আমি ইব্রাহিম আব্দুর রাজ্জাক, নাইজেরিয়ার অধিবাসী। নাইজেরিয়ার অন্যতম বৃহ প্রাদেশিক শহর কেছনা’তে আমার জন্ম। আমার বাবা ছিলে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং একজন ব্যবসায়ী। তিনি আমাদের মাঝ হতে বিদায় নিয়েছেন। আমার চাচা কেছনা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। আমি বিবাহিত, আমার স্ত্রী নাইজেরিয়াতে তার পড়াশুনা অব্যাহত রেখেছে।

প্রায় আড়াই বছর পূর্বে ইরানে এসেছি। পূর্ব হতেই আমি মুসলমান (সুন্নি) ছিলাম কিন্তু শিয়া মাযহাবের অনুসারী ছিলাম না। প্রায় ৭ বছর পূর্বে শিয়া মাযহাবের অনুসারী হয়েছি। আমার বাবা ছিলেন সুন্নি (মালেকি) মাযহাবের অনুসারী।

- আফাক: নাইজেরিয়ার জনসংখ্যা কত?

- ইব্রাহিম প্রায় ১৫ কোটি ৮০ লাখ। এদের মধ্যে শতকরা ৬৩ ভাগ হচ্ছে মুসলমান।

- আফাক: কি কারণে আপনি শিয়া মাযহাবের প্রতি আকৃষ্ট হলেন?

- ইব্রাহিম: আমার এক প্রতিবেশী ছিল শিয়া মাযহাবের অনুসারী। তিনি আমাদেরকে নির্দেশনা দেন এবং শিয়া মাযহাব সত্য মাযহাব হওয়ার পক্ষে বিভিন্ন দলিল প্রণয়ন করেন। আমি উক্ত দলিল-প্রমাণগুলো শোনার পর চিন্তা করলাম। যেহেতু মালেকি মাযহাবে একটি আইন আছে যে,

((والکف عما شجر بینهم)) অর্থা মহানবী (স.) এর ইন্তেকালের পর সংঘটিত ঘটনার ব্যাপারে নিরবতা অবলম্বন কর এবং সে গুলো নিয়ে ঘাটাঘাটি কর না’। আমি এ কারণেই শিয়া মাযহাবের ব্যাপারে কোন পর্যালোচনা ও গবেষণা করিনি যে, বুঝতে পারব এটা সত্য নাকি মিথ্যা। কিন্তু পরবর্তী দিন হযরত ফাতেমা যাহরা (সা. আ.) ও হযরত ইমাম হুসাইন (আ.) কে স্বপ্নে দেখলাম। হযরত যাহরা (সা. আ.) আমাকে বললেন: আমি আল্লাহর আওলিয়াদের বাড়ীতে যেতে চাই। অতঃপর তিনি হযরত ইমাম হুসাইন (আ.) এর সাথে আমার সেই শিয়া প্রতিবেশী’র বাড়ীতে গিয়ে বললেন এ বাড়ীর অধিবাসীরা আল্লাহর আওলিয়া।

আমার ঘুম ভেঙ্গে যাওয়ার পর নিজেকে বললাম শিয়া মাযহাব সম্পর্কে গবেষণা করতে হবে এবং দেখতে হবে যে এটা সত্য মাযহাব নাকি মিথ্যা? আমি আমার গবেষণা শুরু করলাম এবং ‘আল মোরাজেয়াত’ নামক গ্রন্থটি পড়লাম। শিয়া মাযহাবের সত্য হওয়ার বিষয়ে এবং হযরত আলী (আ.) এর বিষয়ে যুক্তিসম্মত দলিলাদি তাতে উপস্থাপন করা হয়েছিল। ড. তিজানী (তিউনিশিয়ার প্রখ্যাত সুন্নি আলেম যিনি বহু বছর গবেষণার পর শিয়া মাযহাবের অনুসারী হয়েছেন এবং উল্লেখযোগ্য সংখ্যক গ্রন্থও রচনা করেছেন) কর্তৃক রচিত বেশ কয়েকটি গ্রন্থ পড়ার পর আমি অবশেষে শিয়া মাযহাবের অনুসারী হয়ে গেলাম।

- আফাক: তখন আপনার বয়স কত ছিল?

- ইব্রাহিম: আমার বয়স ছিল ১৬ বছর।

- আফাক: এখন আপনার বয়স কত?

- ইব্রাহিম: ২৩ বছর।

- আফাক: আপনার স্ত্রী আপনার কারণে শিয়া মাযহাব গ্রহণ করেছেন নাকি প্রথম থেকেই শিয়া ছিলেন?

- ইব্রাহিম: আমার কারণে শিয়া হয়েছে। ঐ সময় (যখন আমি শিয়া হই) আমার সাথে তার বিয়ের এঙ্গেজমেন্ট হয়েছিল। সে লোকমুখে শুনেছিল যে, আমি শিয়া হয়ে গেছি। সে আমাকে জিজ্ঞেস করলো: তুমি কি শিয়া হয়েছো, সাহাবাদেরকে গালীগালাজ করো এবং আলী (আ.) কে মহানবী (স.) এর সমমর্যাদা বা তাঁর চেয়ে অধিক মর্যাদার অধিকারী বলে বিশ্বাস কর? আমি বললাম: না! আমরা কোন সাহাবীকেই গালি-গালাজ করি না এবং এটাও বলি না যে, হযরত মহানবী (স.) এর চেয়ে হযরত আলী (আ.) এর মর্যাদা অধিক। আমরা বলি যে, হযরত আলী (আ.) হযরত মহানবী (স.) এর খলিফা। আর এটা আমাদের কথা নয় বরং এটা স্বয়ং আল্লাহ এবং তাঁর রাসূলের কথা। সে আমাকে জিজ্ঞেস করলো: কোথা হতে এমন কথা বলছো? আমি তখন বেশ কয়েকটি হাদীস তার উদ্দেশ্যে পড়লাম। তাফসীরে শালবাখজী’তে একটি হাদীস বর্ণিত হয়েছে। এভাবে যে, যখন মহান আল্লাহ তাঁর রাসূল (স.) কে বললেন: ((وأنذر عشیرتک الاقربین)) অর্থা : ‘আপনি নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করে দিন’ (সূরা শোয়ারা-২১৪)। (এ আয়াত অবতীর্ণ হওয়ার পর) মহানবী (স.) নিজের আত্মীয়-স্বজনদেরকে একত্রিত করে ইসলাম ধর্মের প্রকাশ ঘটিয়ে বলেন: ((من یساعدنی حتی یکون وزیری و ولیی و خلیفتی من بعدی؟)) ‘কে (এ পথে) আমার সহযোগিতা করবে, যাতে আমার পরে সে হবে আমার ওজির (পৃষ্ঠপোষক), আমার স্থলাভিষিক্ত এবং আমার খলিফা? তখন কেউই মহানবী (স.) কে সহযোগিতার জন্য হাত উঁচু করেনি। এমতাবস্থায় হযরত আলী (আ.) উঠে দাঁড়িয়ে বললেন: ((یا رسول الله أنا اساعدک)) ‘আমি আপনাকে সহযোগিতা করব’। মহানবী (স.) বললেন: আলী তুমি বস, তুমি আমার উজির (পৃষ্ঠপোষক), স্থলাভিষিক্ত এবং আমার খলিফা। আমি নিজেই তাফসির গ্রন্থটি এনে তাকে দেখালাম।

সহিহ মুসলিম হতে তাকে আরো একটি হাদীস পড়ে শোনালাম। যেখান বলা হয়েছে, ‘হযরত মহানবী (স.) হযরত আলী (আ.) কে বললেন: ((علی منی منزلة هارون من موسی إلا إنه لا نبی بعدی)) (অর্থা : হে আলী তুমি আমার নিকট সেই পদের অধিকারী যে পদের অধিকারী ছিল হারুন মুসার নিকটে, এই পার্থক্যে যে, আমার পরে আর কোন নবীর আগমন ঘটবে না)। আমি প্রথমে তাকে জিজ্ঞেস করলাম হারুন (আ.) ও মুসা (আ.) এর মাঝে কি সম্পর্ক ছিল? সে বললো: হযরত হারুন (আ.) ছিলেন হযরত মুসা (আ.) এর উজির (পৃষ্ঠপোষক)। আমি বললাম: মহানবী (স.) নিজেই বলেছেন যে, ‘আলীর স্থান আমার নিকটে তেমন, যেমন ছিল হারুনের স্থান মুসার নিকটে। পার্থক্য এটাই যে, হারুন ছিলেন নবী এবং আমার পর কোন নবী’র আগমণ ঘটবে না’। আমি সুন্নি মাযহাবের অন্যান্য প্রসিদ্ধ গ্রন্থাবলী হতে আরো কয়েকটি হাদীস তাকে পড়ে শোনালাম। অতঃপর সে শিয়া মাযহাবকে গ্রহণ করে।

- আফাক: কতবছর পূর্বে বিবাহ করেছেন?

- ইব্রাহিম: এক বছর।

- আফাক: শিয়া মাযহাবকে নিজের অনুকরণীয় মাযহাব হিসেবে বেছে নিয়ে আপনি কি আনন্দিত?

- ইব্রাহিম: জ্বী, আমি আনন্দিত।

- আফাক: কোন সাল পর্যন্ত নাইজেরিয়াতে পড়াশুনা করেছেন? বিশ্ববিদ্যালয়েও কি পড়াশুনা করেছেন?

- ইব্রাহিম: জ্বী, আমি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্র বিজ্ঞান বিভাগে পড়াশুনা করেছি। কিন্তু শেষ করতে পারিনি। আমি শেষ বর্ষে ইরানে এসেছি।

- আফাক: কেন ইরানকে বেছে নিয়েছেন এবং কোমে আগমণ করেছেন?

- ইব্রাহিম: প্রথমতঃ আমি দেখলাম যে, আমাদের শহরে শিয়াদের সংখ্যা খুবই নগন্য। দ্বিতীয়তঃ শিয়া মাযহাবের তাবলিগ (প্রচার) করার মতও কেউ নেই। এ কারণে আমি (এ ক্ষেত্রে) প্রচেষ্টা চালানোর সিদ্ধান্ত গ্রহণ করি, যাতে শিয়া মাযহাবের প্রসার ঘটানো যায়।

- আফাক: নাইজেরিয়ায় শিয়াদের সংখ্যা কত?

- ইব্রাহিম: প্রায় ৭০ লাখ, যাদের সবাই ১২ ইমামের অনুসারী।

- আফাক: আপনি যে প্রদেশে বসবাস করেন সে প্রদেশের শিয়াদের সংখ্যা কত?

- ইব্রাহিম: ১০ হাজার।

- আফাক: কেনছা শহরের জনসংখ্যা ও শিয়াদের সংখ্যা কত?

- ইব্রাহিম: (এ শহরে) মোট জনসংখ্যা ৬০ লাখ। যাদের মধ্যে ৫ হাজার হচ্ছেন শিয়া মাযহাবের অনুসারী। এ শহরের সকল লোকই মুসলমান এবং এ শহরের প্রায় সকল শিয়াই ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইসলামি বিপ্লবের মহান নেতার তাক্বলিদ করে। তারা ইসলামি বিপ্লবের পরে শিয়া মাযহাবের অনুসারী হয়েছে।

- আফাক: নাইজেরিয়ার জনগণের শিয়া মাযহাব গ্রহণ সম্পর্কে বলুন।

- ইব্রাহিম: ইসলামি বিপ্লবের সাথে সাথে প্রায় ৩০ বছর পূর্বে। কিন্তু এর প্রকাশ ঘটেছে ২০ বছর পূর্বে। যারা ঐ সময় শিয়া হয়েছিলেন তারা প্রথম অবস্থায় এর প্রকাশ ঘটাতে পারেননি।

- আফাক: নাইজেরিয়ায় ইসলামি বিপ্লব ও ইমাম খোমেনী (রহ.) এর প্রভাব সম্পর্কে আপনার ধারণা কি?

- ইব্রাহিম: ইসলামী বিপ্লব নাইজেরিয়ার উপর ব্যাপক প্রভাব ফেলেছে। আমাদের দেশের জনগণ ইসলামি বিপ্লবের বরকতে শিয়া মাযহাবের অনুসারী হয়েছে এবং ইসলামি বিপ্লবের কারণে বুঝতে সক্ষম হয়েছে যে, ইসলামি দেশসমূহে বসবাসরত মু’মিন মুসলমানরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলতে পারে এবং সেটাকে ধ্বংস করে দিতে পারে। আল হামদু লিল্লাহ আমার দেশের জনগণ ইসলামি বিপ্লবের প্রতি শ্রদ্ধাশীল। কেননা তারা ইসলামি বিপ্লবের কারণেই শিয়া মাযহাবের অনুসারী হয়েছেন। আর নাইজেরিয়ায় বসবাসরত সুন্নি মাযহাবের অনুসারীরাও ইসলামি বিপ্লবকে ভালবাসে। কেননা তার নাম হচ্ছে ইসলামি বিপ্লব এবং ইসলামের নামে (পক্ষে) কথা বলে।

হযরত ইমাম খোমেনী (রহ.) যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি মাযহাবসমূহের ভিতকে মজবুত করার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। আর বর্তমানে ইসলামি বিপ্লবের নেতা মুসলমানদের মাঝে ঐক্য ও তাদেরকে নিকটবর্তী করণে ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছেন, আর এ কারণেই নাইজেরিয়ার শিয়া ও সুন্নি উভয় মাযহাবের অনুসারীরা (ইসলামি) বিপ্লবকে ভালবাসে।

সাক্ষাতকার গ্রাহক: আলী আল্লাহু আকবারী

(ক্রমশঃ)

 

 




ই-মেইল:
নাম:
মতামত:
Enter security code
erfan
ABNA World Service
Englishالعربية
Françaisاردو
Españolفارسی
Русский中文
DeutschTürkçe
Azeri (cyr) Azeri (ltin)
Melayu Indonesia
বাংলা हिन्दी
Swahili Myanmar
BosanskiABP sites
  সর্বশেষ সংবাদ